আপনার সিম ‘জেন-জি’ অন্তর্ভুক্ত কি না—জানবেন যেভাবে

২৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৮ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১২ PM
আপনার সিম ‘জেন-জি’ অন্তর্ভুক্ত কি না জানবেন যেভাবে

আপনার সিম ‘জেন-জি’ অন্তর্ভুক্ত কি না জানবেন যেভাবে

রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল ফোন অপারেটর টেলিটক সম্প্রতি ‘জেন-জি’ নামে একটি নতুন প্যাকেজ চালু করেছে। নতুন এই প্যাকেজ সিম কার্ডটি কেবল ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে জন্মগ্রহণকারী এবং এনআইডি রয়েছে এমন ব্যক্তিরা কিনতে পারবেন।

এছাড়াও যাদের আগে থেকেই টেলিটক সিম রয়েছে তারাও এই অফারটি উপভোগ করতে পারবেন সহজেই।

যেভাবে দেখবেন সিমটি ‘জেন-জি’ অন্তর্ভুক্ত কি না

আপনার ব্যবহৃত টেলিটক সিমটি ‘জেন-জি’ অফারের অন্তর্ভুক্ত কিনা জানতে ডায়াল করুন। *111* এই নম্বরে। তারপর সেখান থেকে অপশন নম্বর ‘৯’ সিলেক্ট করুন। 9. Gen-Z অপশনটি সিলেক্ট করে সহজেই জেন-জি অপারটি এখনই উপভোগ করতে পারবেন।

আর যদি আপনার সিমটি ‘জেন-জি’ অফারভুক্ত না হয়ে থাকে তাহলে অপশনটি সিলেক্ট করলে আপনার নম্বরটি দেখিয়ে লেখা আসবে ‘এই নম্বরটি জেন-জি অফারের অন্তর্ভুক্ত নয়’।

টেলিটক তার ‘জেন-জি’ গ্রাহকদের জন্য বেশ কিছু উপহার রেখেছে প্যাকেজটিতে। বায়োমেট্রিক ভেরিফিকেশনের পর সিম অ্যাক্টিভ হওয়ার সঙ্গে সঙ্গে ১৫ দিন মেয়াদে প্রি-লোডেড ব্যালেন্স ৫ টাকা, ৭ দিন মেয়াদে ফ্রি ১ জিবি ডাটা এবং ৭ দিন মেয়াদে ফ্রি ১০০ এসএমএস পাবেন গ্রাহক। একইসঙ্গে অলজবস প্রিমিয়াম মেম্বারশিপ ১২ মাসের জন্য ফ্রি পাবেন ‘জেন-জি’ সিমের গ্রাহকরা। তবে এই সেবাটি শুধু নতুন গ্রাহকদের জন্য প্রযোজ্য হবে বলেও জানানো হয়েছে।

এছাড়া আরও রয়েছে ১ সেকেন্ড পালস, সাশ্রয়ী ভয়েস, ট্যারিফ এবং চাকরিপ্রার্থীদের জন্য ১২ মাসের অল জবস প্রিমিয়াম মেম্বারশিপ সার্ভিসের ফ্রি সুবিধা।

৫ লাখ টাকা দান করলেন ডিসি সারওয়ার আলম
  • ২৩ জুন ২০২৬
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সবুজ হত্যা মামলায় সাক্ষ্যগ…
  • ২৩ জুন ২০২৬
পুরান ঢাকায় মেসিদের খেলা দেখতে যাওয়ার সময় প্রাণ গেল বিশ্ববি…
  • ২৩ জুন ২০২৬
শূন্যপাস শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক …
  • ২৩ জুন ২০২৬
‘চিল কখনো কাকের পেছনে লাগে না, কাক চিলের পিছে লাগে’
  • ২৩ জুন ২০২৬
আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন রাবির ব্রাজিল সমর্থক
  • ২৩ জুন ২০২৬