চলতি বছরে এসএসসি ফল প্রকাশে ভাঙছে ২০ বছরের রেকর্ড

১০ আগস্ট ২০২৬, ০৮:৫১ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৬, ০৮:৫২ AM
ঢাকা শিক্ষা বোর্ড লোগো

ঢাকা শিক্ষা বোর্ড লোগো © সংগৃহীত

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ সোমবার (১০ আগস্ট)। সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করবে সরকার। এরপর মোবাইল ফোনে এসএমএসসহ তিন মাধ্যমে ফলাফল দেখতে পারবেন শিক্ষার্থীরা। তবে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে ফলাফল শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে আরও কিছুটা সময় লাগতে পারে। অতীতের কয়েকটি পরীক্ষার অভিজ্ঞতার আলোকে সংশ্লিষ্ট ব্যক্তিরা এমনটাই জানিয়েছেন।

এদিকে চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশে সময় লাগছে ৮২ দিন। ২০০৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত সময়ের হিসাবে এ বছরই স্বাভাবিক পরিস্থিতিতে সবচেয়ে বেশি সময় লাগছে। অর্থাৎ, প্রায় দুই দশকের মধ্যে এবারই সবচেয়ে দেরিতে এসএসসি ও সমমানের ফল প্রকাশ করা হচ্ছে।

শিক্ষা বোর্ডগুলোর তথ্য ও প্রকাশিত সময়সূচি পর্যালোচনা করে দেখা যায়, ২০০৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত সময়ে ১৮ বছরই এবারের চেয়ে কম সময়ে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। শুধু ২০২০ সালে করোনাভাইরাস পরিস্থিতির কারণে ৯৪ দিন সময় লেগেছিল। তবে ওই বছরটি বিশেষ পরিস্থিতির কারণে স্বাভাবিক সময়ের সঙ্গে তুলনীয় নয় বলে মনে করেন বোর্ডের কর্মকর্তারাও।

বোর্ড সূত্র জানায়, ২০০৭ সালে ৪ এপ্রিল এসএসসির লিখিত পরীক্ষা শেষ হয়। ৬৮ দিন পর ১২ জুন ফল প্রকাশ করা হয়েছিল। ২০০৮ সালে মাত্র ৩২ দিনে ফল প্রকাশ করা হয়। ওই বছর ২৭ এপ্রিল লিখিত পরীক্ষা শেষ হয়েছিল। ফল প্রকাশ করা হয় ২৯ মে। ২০০৯ সালে ফল প্রকাশে সময় লেগেছিল ৫১ দিন। ওই বছর ৫ এপ্রিল লিখিত পরীক্ষা শেষ হয়। ২৬ মে ফল প্রকাশ করা হয়েছিল।

আরও পড়ুন: এসএসসির ফল প্রকাশ সকাল ১০টায়, জানা যাবে তিন উপায়ে

২০১০ সালে সময় লেগেছিল ৭০ দিন। ওই বছর ১৮ মার্চ লিখিত পরীক্ষা শেষ হয়। ২৭ মে ফল প্রকাশ করা হয়। ২০১১ সালে ১০ মার্চ লিখিত পরীক্ষা শেষ হয়। ১২ মে ফল প্রকাশ করা হয়েছিল। এতে সময় লেগেছিল ৬৩ দিন। ২০১২ সালে ১৫ মার্চ লিখিত পরীক্ষা শেষ হয়। ৭ মে ফল প্রকাশ করা হয়। ওই বছর সময় লেগেছিল ৫৩ দিন।

২০১৩ সালে ফল প্রকাশে সময় নেওয়া হয় ৬৫ দিন। ওই বছর ৫ মার্চ লিখিত পরীক্ষা শেষ হয়। ৯ মে ফল প্রকাশ করা হয়। ২০১৪ সালে ২০ মার্চ লিখিত পরীক্ষা শেষ হয়। ১৭ মে ফল প্রকাশ করা হয়েছিল। সে বছর সময় লেগেছিল ৫৮ দিন। ২০১৫ সালেও ৫৮ দিনে ফল প্রকাশ করা হয়। ওই বছর ২ এপ্রিল লিখিত পরীক্ষা শেষ হয়। ৩০ মে ফল প্রকাশ করা হয়েছিল।

২০১৬ সালে ৮ মার্চ পরীক্ষা শেষ হয়। ৬৪ দিনের মাথায় ১১ মে ফল প্রকাশ করা হয়। ২০১৭ সালে ৬৩ দিনে ফল প্রকাশ করা হয়েছিল। সে বছর ২ মার্চ লিখিত পরীক্ষা শেষ হয়। ৪ মে ফল প্রকাশ করা হয়। ২০১৮ সালে ২ মার্চ লিখিত পরীক্ষা শেষ হয়। ৬৫ দিনে ফল প্রকাশ করে শিক্ষা বোর্ডগুলো। ফল প্রকাশের তারিখ ছিল ৬ মে। ২০১৯ সালে ফল প্রকাশে সময় লেগেছিল ৬৯ দিন। ওই বছর ২৬ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষা শেষ হয়। ৬ মে ফল প্রকাশ করা হয়।

২০২০ সালে করোনাভাইরাস মহামারি দেখা দেয়। সে বছর ২৭ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষা শেষ হয়। এর পর ১৭ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এতে চারদিকে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ কারণে ফল প্রস্তুতিতে দেরি হয়। বিশেষ পরিস্থিতির কারণে ওই বছর ৯৪ দিন সময় নিয়ে ৩১ মে ফল প্রকাশ করা হয়েছিল।

২০২১ সালে করোনাভাইরাসের কারণে সংক্ষিপ্ত সিলেবাস ও কম বিষয়ের ওপর পরীক্ষা নেওয়া হয়। এতে মাত্র ৩৭ দিনে এসএসসির ফল প্রকাশ করা হয়। ওই বছর ২৩ নভেম্বর পরীক্ষা শেষ হয়। ৩০ ডিসেম্বর ফল প্রকাশ করা হয়। ২০২২ সালে ১ অক্টোবর লিখিত পরীক্ষা শেষ হয়। ৫৮ দিনের মাথায় ২৮ নভেম্বর ফল প্রকাশ করা হয়। ২০২৩ সালে ফল প্রকাশে সময় লেগেছিল ৬১ দিন। ওই বছর ২৮ মে লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর ২৮ জুলাই ফল প্রকাশ করা হয়।

২০২৪ সালেও ৬১ দিন সময় লেগেছিল। ওই বছর ১২ মার্চ পরীক্ষা শেষ হয়। ১২ মে ফল প্রকাশ করা হয়। সবশেষ ২০২৫ সালে ৫৮ দিনে ফল প্রকাশ করেছিল অন্তর্বর্তী সরকার। ওই বছর ১৩ মে লিখিত পরীক্ষা শেষ হয়। ১০ জুলাই ফল প্রকাশ করা হয়।

এবার ২০২৬ সালে ২০ মে এসএসসির লিখিত পরীক্ষা শেষ হয়েছে। ফল প্রকাশ করা হচ্ছে ১০ আগস্ট। এতে সময় লাগছে ৮২ দিন। স্বাভাবিক সময়ের হিসাবে গত ২০ বছরের মধ্যে এটাই সবচেয়ে বেশি সময়।

প্রচলিত নিয়ম অনুযায়ী, এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর ফল প্রকাশ করতে হয়। জুলাইয়ের আগেই এই প্রক্রিয়া শেষ করার কথা। কারণ শিক্ষাপঞ্জি অনুযায়ী, জুলাই থেকে একাদশ শ্রেণির শিক্ষাবর্ষ শুরু হয়। এর আগেই এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের আবেদন ও ভর্তি প্রক্রিয়া শেষ করার কথা।

অথচ এবার এসএসসির ফল প্রকাশ করতেই ১০ আগস্ট হয়ে গেছে। অর্থাৎ, শিক্ষার্থীরা এক মাস ১০ দিন পিছিয়ে পড়েছেন। ফল প্রকাশের পর আবেদন ও ভর্তি প্রক্রিয়া শেষ করতেও আরও দেড় থেকে দুই মাস লাগতে পারে। সেক্ষেত্রে একাদশ শ্রেণির ক্লাস শুরু হতে পারে অক্টোবরে। অর্থাৎ, একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীরা ক্লাস শুরুর আগেই প্রায় তিন মাসের সেশনজটে পড়বেন।

ট্যাগ: এসএসসি
৭৬ জন থেকে পৌনে ৩ লাখ, ২৫ বছরে জিপিএ-৫ এর উত্থান-পতন
  • ১০ আগস্ট ২০২৬
এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির হাতে গেলে ৬ লাখ শিক্ষক…
  • ১০ আগস্ট ২০২৬
চলতি বছরে এসএসসি ফল প্রকাশে ভাঙছে ২০ বছরের রেকর্ড
  • ১০ আগস্ট ২০২৬
গাজা নিয়ে ট্রাম্পের ১৫ দফা পরিকল্পনা প্রত্যাখ্যান ইসরায়েলের…
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসির ফল প্রকাশ সকাল ১০টায়, জানা যাবে তিন উপায়ে
  • ১০ আগস্ট ২০২৬
অশ্রুসিক্ত চোখে বাবাকে শেষ বিদায় জানালেন মেসি
  • ১০ আগস্ট ২০২৬