বাড়ল সোনার দাম, এবার ভরি কত?

২৫ জুন ২০২৪, ১১:৩৯ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১০:৫৬ AM

আবারও দাম বেড়েছে সোনার। এ দফায় সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি সোনার দাম বেড়েছে ১৪০০ টাকা। ফলে এ মানের প্রতি ভরি সোনার নতুন দাম হবে এক লাখ ১৮ হাজার ৩৫৫ টাকা।

মঙ্গলবার (২৫ জুন) জুয়েলারি ব্যবসায়ীদের সমিতি বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামীকাল বুধবার থেকে নতুন দাম এ কার্যকর হবে।

এতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়েছে। তাই দেশের বাজারেও সোনার দাম বাড়ানো হয়েছে। নতুন দর অনযায়ী প্রতি ভরি ২২ ক্যার্টে সোনার দাম হবে এক লাখ ১৮ হাজার ৩৫৫ টাকা। এতদিন এ দর ছিল এক লাখ ১৬ হাজার ৯৫৫ টাকা।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২১ ক্যারেট মানের প্রতি ভরির দাম হবে এক লাখ ১২ হাজার ৯৭৭ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি ৯৬ হাজার ৮৩৫ এবং স্বনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৮০ হাজার ৬২ টাকা।

এতদিন ২১ ক্যারেট মানের প্রতি ভরির দাম ছিল এক লাখ ১১ হাজার ৬৩৬ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি ৯৫ হাজার ৬৯১ এবং স্বনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৭৯ হাজার ১১৭ টাকা। সেই হিসাবে ২১ ক্যারেট প্রতি ভরিতে ১৩৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরিতে ১১৪৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরিতে ৯৪৫ টাকা বাড়ল।

পাঁচ হত্যা মামলায় নজরুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প…
  • ১০ আগস্ট ২০২৬
সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের ৫০০…
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে ফেল করে আত্মহত্যা
  • ১০ আগস্ট ২০২৬
গণিতে ভালো, পাসের হারে ইংরেজিতে পিছিয়ে ৮ শিক্ষা বোর্ড
  • ১০ আগস্ট ২০২৬
রাজশাহী শিক্ষা বোর্ডের পাঁচ স্কুলের সবাই ফেল, শিগগিরই পাচ্ছ…
  • ১০ আগস্ট ২০২৬
ফলাফল খারাপ হওয়ায় এসএসসির কেন্দ্র সচিবকে অবরুদ্ধ করল শিক্ষা…
  • ১০ আগস্ট ২০২৬