মোবাইল ডাটা দ্রুত শেষ না হওয়ার উপায়

০৫ মে ২০২৪, ১১:৫৬ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:৪০ PM
মোবাইল ডাটা দ্রুত শেষ না হওয়ার উপায়

মোবাইল ডাটা দ্রুত শেষ না হওয়ার উপায় © সংগৃহীত

আজকাল মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের একটা কমন অভিযোগ হলো, ডেটা (ইন্টারনেট) দ্রুত শেষ হয়ে যাচ্ছে। ওয়াইফাই নেটওয়ার্কের বাইরে থাকলে ইন্টারনেটের জন্য প্রয়োজন মোবাইল ডেটার। কিন্তু মোবাইল ডেটা ব্যবহার করে শান্তি পাওয়া যায় না। বেশি ভিডিও দেখছি না, গান শুনছি না, অনেক অ্যাপও ব্যবহার করছি না। তাও কীভাবে যেন মেয়াদের আগেই ফুরিয়ে যাচ্ছে ইন্টারনেট প্যাকেজ। কীভাবে মোবাইল ডাটা সাশ্রয় করবেন এবার সেই উপায় জানিয়েছে তথ্যপ্রযুক্তি ভিত্তিক সাইট গাইডিং টেক। 

মোবাইল ডেটার অন্যতম সুবিধা হলো যেকোনো স্থানেই মোবাইল ডেটা ব্যবহার করা যায়। লোডশেডিংয়েও নেট দুনিয়ার সঙ্গে যুক্ত থাকতে পারবেন আপনি, যা ওয়াইফাই ব্যবহারে সম্ভব হয় না। চলুন জেনে নেই মোবাইল ডেটা যাতে দ্রুত শেষ না হওয়ার উপায়।

আপনি যদি অ্যাড্রয়েড ফোন ব্যবহার করেন তবে এই মোবাইলে আপনি দুর্দান্ত সেটিং পাবেন। এই ফিচারের নাম ডেটা সেভার মোড। এ ফিচার ব্যবহার করলে আপনি ইনস্টাগ্রাম ও ফেসবুক রিল এবং ইউটিউব যতই দেখেন না কেন, ডেটা ব্যবহারের হিসাব কমে আসবে।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, নিয়ম না মানলে নিষিদ্ধ হবে অ্যাকাউন্ট

মোবাইলে এই সেটিংটি করতে প্রথমে আপনাকে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সেটিংসে যেতে হবে। সেখানে সিম কার্ড এবং মোবাইল ডেটার অপশন পাবেন। সেটিতে ক্লিক করুন। এরপর ডেটা ইউজেস অপশনে ক্লিক করতে হবে। এরপর ব্যবহারকারীরা ডেটা সেভিং অপশন পাবেন। এতে ট্যাপ করুন। এরপর ডেটা সেভিং টগল চালু করলেই আপনি এই সুবিধা ভোগ করতে পারবেন।

এ অ্যাপটি চালুর পর যেকোনো অ্যাপ অটো-আপডেট বা বড় ফাইল ডাউনলোড করা বন্ধ হয়ে যাবে। তাই এগুলো আলাদাভাবে করে নিতে হয়। তা যদি অসুবিধা মনে হয় তবে অপশনটি বন্ধ করতে একই পদ্ধতিতে অন না করে অফ করুন।

টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৩ অক্টোবর ২০২৬
মিড-ডে মিলে আসছে কুপন, খাবার পছন্দ না হলে টাকা থাকবে শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
আগামী বছর এক সেট বিজি প্রেস, অন্য সেট বাইরে থেকে প্রিন্ট কর…
  • ০৩ অক্টোবর ২০২৬
৮ হাজার এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারিসহ নানা ফিচার নিয়ে বাজারে …
  • ০৩ অক্টোবর ২০২৬
জাবিপ্রবি ও পাঁচ শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণা ও প্রযু…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতিদিনের যে ৫ অভ্যাস লিভারের ক্ষতি করে, সতর্ক হন এখনই
  • ০৩ অক্টোবর ২০২৬