মেসেঞ্জারে চালু হলো এন্ড টু এন্ড এনক্রিপশন

০৮ এপ্রিল ২০২৪, ০৭:৫২ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০০ PM

© সংগৃহীত

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মেসেঞ্জারে এন্ড টু এন্ড এনক্রিপশন চালু হয়েছে। কিছু সংখ্যক মেটা ব্যবহারকারী ফিচারটি উপভোগও করলেও সম্প্রতি সকল ব্যবহারকারীদের জন্য এটি উন্মুক্ত করা হয়েছে।

অর্থাৎ হোয়াটসঅ্যাপের মতোই ফেসবুক চ্যাট ও মেসেঞ্জারের চ্যাট এন্ড টু এন্ড এনক্রিপটেড হলো।  
একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, এই ফিচারটি নিয়ে মেটা গত কয়েকবছর ধরে পরীক্ষা-নীরিক্ষা করছিল।   ফেসবুক চ্যাট ও মেসেঞ্জার থেকে এই ফিচারটি চালু করতে কিছুই করতে হবে না। স্বয়ংক্রিয়ভাবে মেটা ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহারকারীদের ফিচারটি চালু করে দিয়েছে।

প্রসঙ্গত, এন্ড টু এন্ড এনক্রিপশনের মাধ্যমে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক থেকে রেহাই পাওয়া সম্ভব। আজকাল প্রায় সব মেসেজিং অ্যাপে এই ফিচার ডিফল্ট হলেও মেসেঞ্জারে অনেকটা সময় পর এই ফিচারটি চালু করা হলো।

২ পদে কর্মচারী নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন
  • ১২ অক্টোবর ২০২৬
লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি
  • ১২ অক্টোবর ২০২৬
‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, বিএনপির সভায় এমপিদের স…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিষ্ট্রেশন শুরু আজ
  • ১২ অক্টোবর ২০২৬
তাজমিন হত্যা: আটক রাজুর কাছ থেকে জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পেল…
  • ১২ অক্টোবর ২০২৬
ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে শ্রীঘরে শিক্ষক
  • ১২ অক্টোবর ২০২৬