ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক

২১ ডিসেম্বর ২০২৩, ০৩:২০ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪১ PM
ন্যাশনাল ব্যাংক

ন্যাশনাল ব্যাংক © ফাইল ছবি

ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি নতুন পর্ষদও গঠন করা হয়েছে। বিএসইসির সুপারিশে আজ বৃহস্পতিবার ব্যাংকটির বর্তমান পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠনের আদেশ জারি করেছে বাংলাদেশ ব্যাংক। 

এর আগে ন্যাশনাল ব্যাংকের একজন পরিচালকের আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যাংকটির ৪০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজনের ওপর আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত স্থিতাবস্থা জারি করেছেন চেম্বার আদালত।

ওই দিন এ বিষয়ে আপিল বিভাগে শুনানি হবে। আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম মঙ্গলবার আদেশটি দেন।

আরও পড়ুন: সরকারি ৮ ব্যাংকে ৯৭৪ জনের বড় নিয়োগ

আদালতে ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পক্ষে শুনানি করেন আইনজীবী তানজীবুল আলম ও আহসানুল করিম। ব্যাংকের পরিচালক পারভীন হক সিকদারের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

এর আগে গত সোমবার পরিচালক পারভীন হক সিকদারের রিটের শুনানি নিয়ে ২১ ডিসেম্বর বৃহস্পতিবার ভার্চুয়াল মাধ্যমে ব্যাংকটির এজিএম স্থগিত করেন হাইকোর্ট। ব্যাংকটির গত ৩ অক্টোবরের স্থগিত হওয়া ৪০তম এজিএম ২১ ডিসেম্বর আয়োজনের কথা ছিল।

মাধ্যমিকে শিক্ষক নিয়োগে আসছে বড় পরিবর্তন
  • ১২ অক্টোবর ২০২৬
যে কৌশলে কার্যালয়ে চুয়েট ভিসি, বোকা বনে গেলেন আন্দোলনকারীরা
  • ১২ অক্টোবর ২০২৬
ভিজিএফের চাল চুরির দায়ে ইউপি সচিব আটক
  • ১২ অক্টোবর ২০২৬
৬ বছর পর পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া স্বর্ণ-রূপার ওজন নির…
  • ১২ অক্টোবর ২০২৬
মাদ্রাসার মাঠে ঘুমাচ্ছিলেন সাবেক স্বামী, স্ত্রী-শাশুড়ি ও শ্…
  • ১২ অক্টোবর ২০২৬
৪ সন্তানই থাকেন দেশের বাইরে, একা বাসায় পড়েছিল বৃদ্ধার অর্ধগ…
  • ১২ অক্টোবর ২০২৬