সরকারি ৮ ব্যাংকে ৯৭৪ জনের বড় নিয়োগ

২১ ডিসেম্বর ২০২৩, ১০:২২ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৪ PM
বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক © সম্পাদিত

ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) সদস্যভুক্ত আটটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার (সাধারণ) পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকে ৯৭৪ জন সিনিয়র অফিসার নেয়া হবে। আগ্রহী প্রার্থীরা ২০০ টাকা ফি দিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৯ জানুয়ারি।

জব আইডি: ১০২০১ (যা আবেদনের ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে)

প্রতিষ্ঠান ও পদসংখ্যা

১. সোনালী ব্যাংক (৪১৪ জন)
২. জনতা ব্যাংক (১০০ জন)
৩. অগ্রণী ব্যাংক (২৫০ জন)
৪. বাংলাদেশে ডেভেলপমেন্ট ব্যাংক (৪০ জন)
৫. বাংলাদেশ কৃষি ব্যাংক (৬৮ জন)
৬. বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (১০ জন)
৭. প্রবাসীকল্যাণ ব্যাংক (২০ জন)
৮. কর্মসংস্থান ব্যাংক (১২ জন)
৯. রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (৬০ জন)

আরও পড়ুন: অফিসার পদে নিয়োগ দেবে ইসলামী ব্যাংক

পদের নাম:  সিনিয়র অফিসার (সাধারণ)

মোট নিয়োগ: ৯৭৪ জন

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।

কর্মস্থল: বিভিন্ন ব্যাংকের যেকোনো শাখায়।

আবেদনের বয়স: সর্বোচ্চ বয়স ৩০ বছর। (বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর)
আবেদন ফি: ২০০ টাকা ডাচ্‌-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদন পদ্ধতি : অনলাইনে https://erecruitment.bb.org.bd/ সাইট থেকে আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ১৯ জানুয়ারি ২০২৪ পর্যন্ত আবেদন করা যাবে।

আরও পড়ুন: গণপূর্ত অধিদপ্তরে ৪৪৯ পদে নিয়োগের লিখিত পরীক্ষা শনিবার

টাকা দিয়ে হলেও সংঘাত থামাতে চায় সৌদি আরব
  • ৩০ জুলাই ২০২৬
আগের বছরের তুলনায় আয় কমল জামায়াতের
  • ৩০ জুলাই ২০২৬
গোল্ডকাপ ফুটবলে মাদ্রাসা-স্কুল-কলেজের বালিকাদের অংশগ্রহণ ঐচ…
  • ৩০ জুলাই ২০২৬
হজ টিকিটের মূল্য আরও কমল
  • ৩০ জুলাই ২০২৬
কর বাড়লেও বাড়েনি নাগরিক সেবা, দুর্ভোগে গলাচিপা পৌরবাসী
  • ৩০ জুলাই ২০২৬
২ বছরের কম বয়সী শিশুদের চিনি কম খাওয়ালে ব্রেইন ভালো হয়, বলছ…
  • ৩০ জুলাই ২০২৬