এখন থেকে চাইলেই সব টুইট পড়া যাবে না

০২ জুলাই ২০২৩, ১১:৪৭ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
টুইটারের মালিক ইলন মাস্ক

টুইটারের মালিক ইলন মাস্ক © ইন্টারনেট

টুইটারে এখন থেকে আর অসংখ্য টুইট পড়তে পারবেন না ব্যবহারকারীরা। নির্দিষ্ট সংখ্যায় তা বেঁধে ফেলা হবে। শনিবার দু’টি টুইট করে এ কথা জানিয়েছেন টুইটার কর্তা ইলন মাস্ক। আমেরিকার এ ধনকুবের জানিয়েছেন, টুইটারের তথ্য যাতে অপব্যবহার করা না হয়, তার জন্যই এ পদক্ষেপ নিতে চলেছে তাঁর সংস্থা।

এ সিদ্ধান্তের ফলে যে সব ব্যবহারকারীর ‘ব্লু টিক’ রয়েছে, অর্থাৎ ‘ভেরিফায়েড অ্যাকাউন্ট’ ব্যবহারকারীরা দিনে ৬ হাজারটি পোস্ট পড়তে পারবেন। ‘আনভেরিফায়েড অ্যাকাউন্ট’ ব্যবহারকারীরা দিনে ৬০০টি পোস্ট পড়তে পারবেন। নতুন যাঁরা টুইটারে অ্যাকাউন্ট খুলেছেন, তাঁদের জন্য এ সংখ্যাটা ৩০০।

পরে অবশ্য আর একটি টুইট করে মাস্ক জানান, শিগগিরই এ সংখ্যাটা যথাক্রমে ৮ হাজার, ৮০০ এবং ৪০০ করা হবে। এ সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে তিনি জানান, শতাধিক সংস্থা ‘ভীষণ আগ্রাসীভাবে’ টুইটারের তথ্য চুরি করছে। এর ফলে মাইক্রো ব্লগিং সাইটটির গ্রাহক পরিষেবা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এর আগে টুইটার জানায়, অ্যাকাউন্ট না থাকলে আর টুইট পড়তে পারবেন না কেউ। শুক্রবার মাস্ক অবশ্য একে ‘সাময়িক জরুরি পদক্ষেপ’ বলে অভিহিত করেছিলেন। সাম্প্রতিককালে মাস্ক বহু বার চ্যাটজিপিটি-সহ বহু উদ্ভাবনী কাজে টুইটারের তথ্য কাজে লাগানো হচ্ছে বলে সরব হয়েছিলেন।

দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬
পদত্যাগে অনড় চুয়েট শিক্ষার্থীরা, বিদ্যুৎ সংযোগের অনুরোধ ন…
  • ১৩ অক্টোবর ২০২৬
‎নিখোঁজ জাবি শিক্ষার্থীর ঘটনায় তদন্ত কমিটি পুনর্গঠন, বিশেষ …
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটের নবনিযুক্ত উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম, উপাচার্…
  • ১২ অক্টোবর ২০২৬