নাম পরিবর্তন করেছে সোনালী ব্যাংক

২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৪২ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৪৬ PM
মঙ্গলবার সোনালী ব্যাংকের চতুর্থ বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়

মঙ্গলবার সোনালী ব্যাংকের চতুর্থ বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয় © সংগৃহীত

রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করে ‘সোনালী ব্যাংক পিএলসি’ করা হয়েছে। এখন থেকে সোনালী ব্যাংক পিএলসি নামেই কার্যক্রম পরিচালনা করবে ব্যাংকটি।

আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ব্যাংকের চতুর্থ বিশেষ সাধারণ সভায় (ইজিএম) ব্যাংকটির শেয়ারহোল্ডাররা সোনালী ব্যাংক লিমিটেডকে সোনালী ব্যাংক পিএলসি হিসেবে অনুমোদন করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সংশোধিত কোম্পানি আইন ২০২০- এ লিমিটেড কোম্পানি সনাক্তকরণ সংক্রান্ত ১১ (ক) ধারা নতুন করে যুক্ত করা হয়েছে। নতুন এই ধারা অনুযায়ী পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে নামের শেষে পাবলিক লিমিটেড কোম্পানি বা পিএলসি লেখা বাধ্যতামূলক করা হয়েছে।

এছাড়া, ব্যাংক কোম্পানিগুলোর নামের শেষেও পিএলসি যুক্ত করতে কোম্পানির নাম ও সংঘস্মারক পরিবর্তন করতে হবে। এজন্য সোনালী ব্যাংকের নাম পরিবর্তন করে সোনালী ব্যাংক পিএলসি করা হয়েছে।

বিশেষ সাধারণ সভায় পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী, সরকারের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব বদরে মুনির ফেরদৌস, ব্যাংকের শেয়ারহোল্ডার ও পরিচালক, সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম এবং কোম্পানির সেক্রেটারি তাওহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

নাটোরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ, ক্…
  • ১২ আগস্ট ২০২৬
৫ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে শোকজ
  • ১২ আগস্ট ২০২৬
যুবদলের সঙ্গে সংঘর্ষের পর ঢাকা কলেজ ছাত্রদলের ৫ নেতাকে বহিষ…
  • ১২ আগস্ট ২০২৬
সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্ব…
  • ১২ আগস্ট ২০২৬
ডুলাহাজারা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মারা গেছেন
  • ১২ আগস্ট ২০২৬
ইবির একাডেমিক ও প্রশাসনিক সেবা ডিজিটালাইজড করতে বৈঠক, কমিটি…
  • ১২ আগস্ট ২০২৬