অফিসার ক্যাডেট নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী, চলছে আবেদন

২৫ জানুয়ারি ২০২৬, ০৪:৫৮ PM
অফিসার ক্যাডেট নিয়োগে আবেদন চলছে বাংলাদেশ সেনাবাহিনীতে

অফিসার ক্যাডেট নিয়োগে আবেদন চলছে বাংলাদেশ সেনাবাহিনীতে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রতিষ্ঠানটি ‘অফিসার ক্যাডেট’ পদে কর্মকর্তা নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। ৮৭তম বিএমএ স্পেশাল (এএমসি) এবং ৭১তম বিএমএ স্পেশাল (এডিসি) কোর্সের অধীন দেওয়া হবে এই নিয়োগ। আবেদন ২৩ জানুয়ারি শুরু হয়েছে—চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী;

পদের নাম: অফিসার ক্যাডেট;

পদসংখ্যা: নির্দিষ্ট নয়;

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী প্রাপ্য হবেন;

আরও পড়ুন: অফিসার ক্যাডেট নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী, আবেদন অনলাইনে

প্রার্থীর বয়স: অনূর্ধ্ব ২৮ বছর (১ জুলাই ২০২৬ তারিখে);

আবেদনের যোগ্যতা—

শিক্ষাগত যোগ্যতা

আর্মি মেডিক্যাল কোর (পুরুষ/মহিলা): এমবিবিএস ডিগ্রি (সরকার কর্তৃক স্বীকৃত মেডিক্যাল কলেজ) থাকতে হবে;

*বিএমএ যোগদানের পূর্বে অবশ্যই ইন্টার্নশিপ সম্পন্ন করতে হবে;

*মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় মোট জিপিএ-৯ (তবে কোনো পরীক্ষায় জিপিএ-৪.৫-এর কম গ্রহণযোগ্য নয়);

আর্মি ডেন্টাল কোর (পুরুষ/মহিলা): বিডিএস ডিগ্রি (সরকার কর্তৃক স্বীকৃত ডেন্টাল কলেজ) থাকতে হবে;

*বিএমএ যোগদানের পূর্বে অবশ্যই ইন্টার্নশিপ সম্পন্ন করতে হবে;

*মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় মোট জিপিএ-৯ (তবে কোনো পরীক্ষায় জিপিএ-৪.৫-এর কম গ্রহণযোগ্য নয়);

শারীরিক যোগ্যতা

উচ্চতা (পুরুষ প্রার্থী): ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)। ওজন ৫৭ কেজি (১২৬ পাউন্ড);

উচ্চতা (নারী প্রার্থী): ১.৫২ মিটার (৫ ফুট ০ ইঞ্চি)। ওজন ৪৮ কেজি (১০৫ পাউন্ড);

আরও পড়ুন: বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ দেবে অফিসার ক্যাডেট, চলছে আবেদন

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে Home Page-এর ওপরের ডান পার্শ্বের Apply Now-তে ক্লিক করে সংশ্লিষ্ট কোর্সে Apply করতে পারবেন;

আবেদন ফি—

আবেদন ফি ও অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ মোট ২০০০ টাকা (টেলিটক, ভিসা/মাস্টারকার্ড, ট্যাপ, বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে) প্রদান করতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৬;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—

সূত্র: বাংলাদেশ সেনাবাহিনীর অফিশিয়াল ওয়েবসাইট  

স্ট্রোকের ঝুঁকি কমাতে করতে পারেন যে ৩ ব্যায়াম
  • ০২ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমাল রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • ০২ নভেম্বর ২০২৬
নোবিপ্রবি মেডিকেল সেন্টারে টানা ৪ দিন পানি সরবরাহ বন্ধ, চরম…
  • ০২ নভেম্বর ২০২৬
সোশ্যাল মিডিয়ায় ২১ লাখ ফলোয়ার, নির্বাচনে পেলেন ৩৩ ভোট
  • ০২ নভেম্বর ২০২৬
শিক্ষার্থী ১৯৯, উপস্থিত ১১ জন, হঠাৎ হাজির ইউএনও— শোকজ দুই শ…
  • ০২ নভেম্বর ২০২৬
কেনিয়া থেকে যু্ক্তরাষ্ট্রের মিডটার্ম ইলেকশন, বিশ্বজুড়ে নির্…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950