সার্জেন্ট নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন শুরু ৮ মার্চ

০৬ মার্চ ২০২৬, ০৬:৫১ PM
সার্জেন্ট নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ

সার্জেন্ট নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। প্রতিষ্ঠানটি ‘সার্জেন্ট’ পদে অফিসার নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৮ মার্চ সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ২ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পুলিশ;

পদের নাম: সার্জেন্ট; 

পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);

বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);

আরও পড়ুন: অফিসার ক্যাডেট নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী

অন্যান্য সুযোগ-সুবিধা: সরকারি নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর বয়স: সাধারণ প্রার্থীদের ১৯ থেকে ২৭ বছর (২ এপ্রিল ২০২৬ তারিখে)। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

শিক্ষাগত যোগ্যতা—

*অন্যূন স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*মোটরসাইকেল চালনায় দক্ষ হতে হবে;

*কম্পিউটারে কাজের দক্ষতা থাকতে হবে;

বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে (তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়) এবং শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে;

আরও পড়ুন: প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরি, আবেদন শুরু ১৬ মার্চ

শারীরিক যোগ্যতা—

উচ্চতা (পুরুষ): ন্যূনতম ৫ ফুট ৮ ইঞ্চি (১.৭২৭২ মিটার) হতে হবে;

বুকের মাপ: স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি হতে হবে;

উচ্চতা (নারী): ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি (১.৬২৫৬ মিটার) হতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে সংশ্লিষ্ট পদে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ২ এপ্রিল ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—

সূত্র: বিজ্ঞপ্তি

অপপ্রচারে কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছেন মোয়াজ্জেম, জানাল…
  • ০৭ মার্চ ২০২৬
ড্যাফোডিলে বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের শাখা কমিটির অনুমোদন
  • ০৭ মার্চ ২০২৬
বদর যুদ্ধের স্মৃতিবিজড়িত দিবস আজ, ইতিহাসের বাঁক বদলে যায় যে…
  • ০৭ মার্চ ২০২৬
ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে ৪ সন্তানের জননীকে সংঘবদ্ধ…
  • ০৭ মার্চ ২০২৬
ইবি শিক্ষিকা হত্যার প্রতিবাদ নোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফ…
  • ০৭ মার্চ ২০২৬
সাইন্সল্যাবে ট্রাকের ধাক্কায় সরকারি কর্মচারী নিহত
  • ০৭ মার্চ ২০২৬