কর আইনজীবী নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন খুঁটিনাটি

০৯ মার্চ ২০২৬, ০৩:৪৪ PM , আপডেট: ০৯ মার্চ ২০২৬, ০৩:৪৫ PM
বিসিএস (কর) একাডেমি

বিসিএস (কর) একাডেমি © টিডিসি সম্পাদিত

কর আইনজীবী-২০২৬ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ২১ এপ্রিল পর্যন্ত আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। সোমবার (৯ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিসিএস কর একাডেমি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আয়কর আইন ২০২৩ এর ধারা ৩২৭ এবং আয়কর বিধিমালা ১৯৮৪ এর বিধি ৩৭ অনুযায়ী কর আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য যোগ্যতাসম্পন্ন আগ্রহী ব্যক্তিদের নিকট হতে নির্ধারিত ছকে অনলাইনে http://bcsta.teletalk.com.bd ওয়েবসাইটে আগামী ২১ এপ্রিলের মধ্যে রেজিস্ট্রেশনের নিমিত্তে যোগ্য প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে। 

আবেদন যোগ্যতা: 
দেশে/বিদেশের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন/ কর/হিসাববিজ্ঞান বিষয়সহ বাণিজ্যে ডিগ্রি/উচ্চতর অডিটিংসহ ব্যাংকিং বিষয়ে ডিগ্রি/ ডিপ্লোমা ইন ট্যাকসেশনসহ যেকোনো বিষয়ে ডিগ্রি/উচ্চতর অডিটিংসহ ব্যাংকিং ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।

লিখিত পরীক্ষার সিলেবাস:
 আয়কর আইন ২০২৩, অর্থ আইন ২০২৫, আয়কর বিধিমালা ১৯৮৪, উৎসে কর বিধিমালা ২০২৫, এডিআর বিধিমালা ২০২৫, আয়কর আইন ও বিধির বাস্তব প্রয়োগ, হিসাব বিজ্ঞান, দানকর আইন ১৯৯০, বাংলা ও ইংরেজি।

পরীক্ষার সময় ও পাস নম্বর:
লিখিত পরীক্ষার সময়-৩ ঘণ্টা; পূর্ণমান: ৮০ এবং পাস নম্বর: ৪০। 
মৌখিক পরীক্ষার পূর্ণ মান:২০ এবং পাস নম্বর: ১০। 
লিখিত পরীক্ষার তারিখ পরবর্তীতে টেলিটকের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

মৌখিক পরীক্ষার সময় প্রয়োজনীয় কাগজ:
সব শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট, বর্তমান পেশা সম্পর্কে প্রার্থীর স্ব-ঘোষণাপত্র; সাম্প্রতিক সময়ে তোলা প্রার্থীর দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র ও জাতীয় পরিচয়পত্র। 

আবেদন পদ্ধতিসহ বিস্তারিত দেখুন এখানে 

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, এখনো শনাক্ত হয়নি ছাত্রদল…
  • ১৮ অক্টোবর ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সো…
  • ১৮ অক্টোবর ২০২৬
অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬