রেডমি স্মার্টফোন বিস্ফোরণে নারীর মৃত্যু, তদন্তে শাওমি

১২ সেপ্টেম্বর ২০২২, ০৩:১৭ PM
বিস্ফোরিত ফোন

বিস্ফোরিত ফোন © সংগৃহীত

ভারতে রেডমি ৬এ স্মার্টফোন বিস্ফোরণে এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বালিশের কাছে ফোনটি রেখে তিনি ঘুমিয়েছিলেন। ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়। ভারতের দিল্লিতে সম্প্রতি এই ঘটনা ঘটেছে। ঐ নারীর একজন আত্মীয় ইউটিউবার মানজিত টুইটারে এতথ্য জানিয়েছেন। বিষয়টির সত্যতা জানতে উদ্যোগ নিয়েছে অভিযুক্ত প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি।

ইউটিউবার মানজিত বলেছেন, গতকাল রাতে আমার মাসিকে মৃত অবস্থায় পাওয়া যায়, তিনি একটি রেডমি ৬এ স্মার্টফোন ব্যবহার করছিলেন। তিনি ঘুমাচ্ছিলেন এবং ফোনটি তার মুখের কাছে বালিশের পাশে রেখেছিলেন এবং কিছুক্ষণ পর তার ফোনটি বিস্ফোরিত হয়।

টুইটে দাবি করা হয়, ঘুমের সময় বালিশের কাছে স্মার্টফোনটি ছিল। বিস্ফোরণে ফোনটি পুরোপুরিভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। পেছনের অংশ পুড়ে গেছে এবং ব্যাটারিও ফুলে গেছে।

আরও পড়ুন: কোরআন অধ্যয়ন করেন রাজা তৃতীয় চার্লস, জানেন আরবিতে স্বাক্ষরও

ইউটিউবার বিস্ফোরিত ফোনের সেই শেয়ার করা স্ক্রিনশট এবং সেই সঙ্গে নিহতের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকার ছবিও শেয়ার করেছেন। 

ইউটিউবার মানজিত জানিয়েছেন, ‘মাসির পরিবার খুবই সাধারণ, মাসি ফোনের ব্যবহারও তেমন জানেন না। শুধু ফোন করা ও ইউটিউব দেখার জন্যই তিনি ফোন ব্যবহার করতেন। যদি ব্র্যান্ড তাদের ভুল স্বীকার না করে তাহলে আইনের পথে লড়তে হবে।’

রেডমি স্মার্টফোনের প্রস্তুতকারণ প্রতিষ্ঠান শাওমি ওই টুইটের উত্তরে বলেছে, এটি খুবই দুর্ভাগ্যজনক ঘটনা এবং আমরা এই ঘটনাটি দেখছি।

শাওমি ইন্ডিয়া জানিয়েছে, ক্রেতার সুরক্ষা সবসময়ই আমাদের কাছে বেশি প্রাধান্য পায়। আমরা যথাসাধ্য এই পরিবারকে সাহায্য করব।

সূত্র: ইন্ডিয়াডটকম

১১ মাসে রাকসুর মহিলা বিভাগের ১৬ কার্যক্রম বাস্তবায়ন, চলমান …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
গাইবান্ধায় ৪০ বস্তা সার মজুদের দায়ে ডিলারকে জরিমানা
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
আগামীকাল ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
স্তন ক্যান্সারের ৫ ধাপ: কোন পর্যায়ে কী ঘটে, কতটা ছড়ায়—যা জা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটের ৪র্থ সমাবর্তনে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মির্জা ফখর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জবি উপাচার্যের নামে ভুয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, সতর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬