দেশের বাজারে আবারও স্বর্ণের দামে পতন, আজ ভরি কত?

০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ AM
সোনার দাম কমেছে

সোনার দাম কমেছে © সংগৃহীত

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। সব ধরনের স্বর্ণের দামই ভরিপ্রতি কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। তবে অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। নতুন দর অনুযায়ী, আজ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা।

নতুন নির্ধারিত দরে ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের ভ্যাটসহ দাম পড়বে ২০ হাজার ৬৫ টাকা। এক ভরি সমান ১১ দশমিক ৬৬৪ গ্রাম। সে হিসাবে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা।

এর আগে ৬ সেপ্টেম্বর ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা। অর্থাৎ এবার প্রতি ভরিতে এ মানের স্বর্ণের দাম কমেছে ১ হাজার ১০৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের ভ্যাটসহ নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ১৬৫ টাকা। এতে এক ভরি ২১ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা।

৬ সেপ্টেম্বর ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা। ফলে এবার এ মানের স্বর্ণের দাম ভরিতে কমেছে ১ হাজার ৪৯ টাকা। এদিকে ১৮ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১৬ হাজার ৪৫৫ টাকা। এতে এক ভরি ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা।

তারও আগে ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা। অর্থাৎ নতুন দরে এই মানের স্বর্ণের দাম ভরিতে কমেছে ৯৩৩ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি গ্রাম নতুন দাম ১৩ হাজার ৪৪৫ টাকা। এতে এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক নিয়োগের মৌখিক পরীক্ষা ১…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে আবারও স্বর্ণের দামে পতন, আজ ভরি কত?
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নতুন ক্লাব কিনছেন মেসি
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ময়লার স্তূপে মিলল দুই নবজাতকের মরদেহ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নব্বই দশকের ট্রেন্ডিং ছবি ভাইরাল, বানাতে পারবেন আপনিও—দেখুন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ-জ্বালানি সংকট মোকাবিলায় সমন্বিত পরিকল্পনার আহ্বান ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9