দেশে কত টাকায় স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১৯ জুন ২০২৬, ০৮:১৬ AM , আপডেট: ১৯ জুন ২০২৬, ০৮:১৬ AM
স্বর্ণের গহনা

স্বর্ণের গহনা © সংগৃহীত

দেশের বাজারে সর্বশেষ ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সিদ্ধান্ত অনুযায়ী, ২ হাজার ৫০৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম পৌঁছেছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকায়। তবে আগের ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করায় ভরিতে দাম কমেছে ৯ হাজার ১৩ টাকা।

বৃহস্পতিবার (১৮ জুন) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বাজুস। সংগঠনটি জানিয়েছে, তেজাবি বা পিওর গোল্ডের আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাজারেও সমন্বয় করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। ২১ ক্যারেটের সোনার ভরি ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেটের সোনার ভরি ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে বুধবার (১৭ জুন) ২২ ক্যারেটের সোনার ভরি ছিল ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা। সেই তুলনায় নতুন দামে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে।

তবে সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বাজুসের তথ্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৩৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ৩ হাজার ৩২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সো…
  • ১৮ অক্টোবর ২০২৬
অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬