সোনার দামে ফের পতন, এবার ভরি কত?

০৫ মে ২০২৬, ১০:৩৯ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

দেশের বাজারে সোনার দাম আবার কমানো হয়েছে। ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেট এক ভরি সোনার নতুন দাম ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

মঙ্গলবার (৫ মে) সকালে বাজুস চেয়ারম্যান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এই দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমার কারণে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এনে সোনার নতুন দর সমন্বয় করা হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা। পাশাপাশি ২১ ক্যারেট সোনার দাম প্রতি ভরি ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা।

বাজুস আরও জানিয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে এই মজুরিতে পরিবর্তন হতে পারে।

এর আগে সর্বশেষ ৩০ এপ্রিল সন্ধ্যায় সোনার দাম সমন্বয় করা হয়েছিল। তখন ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট এক ভরি সোনার দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা এতদিন দেশের বাজারে সর্বোচ্চ দর ছিল।

উল্লেখ্য, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে সোনার দাম ৬১ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ৩৩ বার এবং কমানো হয়েছে ২৮ বার।

স্বাস্থ্যে বাজেট বৃদ্ধি তখনই কার্যকর হবে, যখন তামাকের ব্যবহ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির তিন অধ্যাপকের বিরুদ্ধে ট্রাইবুনাল, একজনের বিরুদ্ধে তদ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক, অব্যাহতি ১০ জন
  • ৩১ আগস্ট ২০২৬