বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

০৫ মে ২০২৬, ০৭:৪৯ AM
স্বর্ণের গহনা

স্বর্ণের গহনা © সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রভাব পড়েছে বৈশ্বিক অর্থবাজারে। এর ফলে মার্কিন ডলার শক্তিশালী হয়েছে এবং একই সঙ্গে মুদ্রাস্ফীতির আশঙ্কা আরও বেড়েছে। এতে দীর্ঘ সময় উচ্চ সুদের হার বজায় থাকার প্রত্যাশা জোরদার হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে স্বর্ণবাজারে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন দেখা গেছে।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার (৪ মে) স্পট মার্কেটে স্বর্ণের দাম ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫২৩ দশমিক ২৩ ডলারে নেমে এসেছে। একই সময়ে মার্কিন স্বর্ণের ফিউচার ২ দশমিক ৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৩৩ দশমিক ৩০ ডলারে।

টিডি সিকিউরিটিজের গ্লোবাল হেড অব কমোডিটি স্ট্র্যাটেজি বার্ট মেলেক বলেন, সাম্প্রতিক পরিস্থিতি বাজারকে স্বস্তি দিতে পারেনি। বরং এতে মুদ্রাস্ফীতির শঙ্কা আবারও বেড়েছে এবং সুদের হার দীর্ঘদিন কঠোর অবস্থানে থাকতে পারে এমন ইঙ্গিত মিলছে।

চার সপ্তাহ আগে যুদ্ধবিরতি ঘোষণার পরও উত্তেজনা কমেনি। ডোনাল্ড ট্রাম্প-এর নির্দেশে মার্কিন নৌবাহিনী জাহাজ চলাচল স্বাভাবিক করার চেষ্টা করলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এ সময় ইরান হরমুজ প্রণালি এলাকায় একাধিক জাহাজে হামলা চালায় এবং সংযুক্ত আরব আমিরাত-এর একটি তেল বন্দরে আগুন ধরিয়ে দেয়।

এ প্রেক্ষাপটে মার্কিন ডলার শক্তিশালী হয়েছে এবং ব্রেন্ট তেলের দাম ৫ শতাংশের বেশি বেড়েছে। ডলার শক্তিশালী হলে অন্যান্য মুদ্রার তুলনায় ডলারে নির্ধারিত স্বর্ণের দাম বেড়ে যায়, ফলে চাহিদা কমে পড়ে।

অন্যদিকে, জ্বালানি তেলের উচ্চমূল্য মুদ্রাস্ফীতির চাপ বাড়িয়ে দিয়েছে। এতে ধারণা জোরালো হয়েছে যে, কেন্দ্রীয় ব্যাংকগুলো দীর্ঘ সময় সুদের হার উচ্চ পর্যায়ে ধরে রাখবে।

চলতি বছরে মার্কিন ফেডারেল রিজার্ভ কোনো নীতি শিথিল করবে নাম এমন পূর্বাভাস দেওয়া ব্রোকারেজ প্রতিষ্ঠানের তালিকায় নতুন করে যুক্ত হয়েছে বার্কলেস। গত সপ্তাহে জ্বালানি দামের ঊর্ধ্বগতির কারণে অর্থনৈতিক উদ্বেগ বাড়লেও ফেড সুদের হার অপরিবর্তিত রাখে, যা ১৯৯২ সালের পর সবচেয়ে বিতর্কিত সিদ্ধান্তগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে।

এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও দরপতন হয়েছে। স্পট সিলভারের দাম ৩ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৭২ দশমিক ৯৫ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম ১ দশমিক ৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৫৫ দশমিক ৯৫ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৯ শতাংশ কমে ১ হাজার ৪৮১ দশমিক ০০ ডলারে পৌঁছেছে।

স্বাস্থ্যে বাজেট বৃদ্ধি তখনই কার্যকর হবে, যখন তামাকের ব্যবহ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির তিন অধ্যাপকের বিরুদ্ধে ট্রাইবুনাল, একজনের বিরুদ্ধে তদ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক, অব্যাহতি ১০ জন
  • ৩১ আগস্ট ২০২৬