বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী জেফ বেজোস কত বেতন পান

১৪ এপ্রিল ২০২৬, ০১:৩৩ PM , আপডেট: ১৪ এপ্রিল ২০২৬, ০১:৩৪ PM
জেফ বেজোস

জেফ বেজোস © সংগৃহীত

অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারম্যান জেফ বেজোস বর্তমানে বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী ব্যক্তি হলেও তাঁর আনুষ্ঠানিক বেতনের অঙ্কটি রীতিমতো অবাক করার মতো। প্রায় ২৫ হাজার ৪০০ কোটি ডলারের (২৫৪ বিলিয়ন) বিশাল সম্পদের মালিক হওয়া সত্ত্বেও বেজোস কয়েক দশক ধরে তাঁর বেতন বাড়াননি।

অ্যামাজনের তথ্য অনুযায়ী, জেফ বেজোসের বার্ষিক বেতন মাত্র ৮১ হাজার ৪০০ ডলার—যা বর্তমান সময়ের অনেক পেশাজীবীর বেতনের চেয়েও কম। ১৯৯৮ সালে জেফ বেজোসের বেতন নির্ধারণ করা হয়েছিল। এর পর থেকে দীর্ঘ ২৬ বছর ধরে তা অপরিবর্তিত রয়েছে। এর কারণ হচ্ছে, বেজোস নিজ থেকেই কোনো বাড়তি পারিশ্রমিক বা নগদ অর্থ গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন।

বেজোসের মূল বেতন সাধারণ মানের হলেও অ্যামাজনের প্রায় ৮ শতাংশ শেয়ারের মালিক তিনি। বর্তমানে এই শেয়ারের বাজারমূল্য ২০ হাজার কোটি ডলারের বেশি, যা তাঁর মোট সম্পদের সিংহভাগ।

বেজোস আগে জানিয়েছেন যে তিনি উচ্চ বেতন বা বাড়তি স্টক ইনসেনটিভের প্রয়োজন বোধ করেননি। কারণ, অ্যামাজনের একটি বড় অংশের মালিকানা তাঁর নিজেরই ছিল। ২০২১ সালে অ্যামাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদ থেকে সরে দাঁড়ালেও বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে বেজোস নিরাপত্তা ও ভ্রমণ খরচ বাবদ অতিরিক্ত কিছু সুবিধা পান। গত বছর এই খাতে তাঁর খরচ হয়েছিল প্রায় ১৬ লাখ মার্কিন ডলার।

অ্যামাজনের শীর্ষ কর্মকর্তাদের বেতন কাঠামোতে বেতন তুলনামূলকভাবে কম হলেও শেয়ারের মালিকানা যুক্ত করা হয়। আর তাই অ্যামাজনের সিইও অ্যান্ডি জ্যাসি ৩ লাখ ৬৫ হাজার ডলার বেতন পেলেও তাঁর আয়ের বড় অংশই আসে স্টক অ্যাওয়ার্ড থেকে। মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) বার্ষিক নথিপত্র অনুসারে, ২০২৫ সালে অ্যান্ডি জ্যাসির মোট পারিশ্রমিক ছিল প্রায় ২১ লাখ ডলার, যা ২০২৪ সালের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি।

সাভারে মসজিদের মাঠে প্রেশারকুকারে থাকা বোমাটি নিষ্ক্রিয় করল…
  • ১২ আগস্ট ২০২৬
ফের আন্দোলনের ইঙ্গিত ককরোচ জনতা পার্টির
  • ১২ আগস্ট ২০২৬
নিউমার্কেটে চাঁদাবাজি, এবার বহিষ্কার যুবদলের পাঁচ নেতা
  • ১২ আগস্ট ২০২৬
ডিআইএ কর্মচারী সমিতির সভাপতি সোহেল, সম্পাদক শাহপরান
  • ১২ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে পরীক্ষায় ৭ বিষয়ে ফেল, শিক্ষার্থীর আত্মহত্যা
  • ১২ আগস্ট ২০২৬
অনন্য মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় মুশফিক
  • ১২ আগস্ট ২০২৬