সরকারি কর্মচারী নেতার দাবি

‘৩০ নভেম্বরের মধ্যেই পে স্কেলের সুপারিশ জমা দিতে হবে’

২৫ নভেম্বর ২০২৫, ১০:৫৩ AM , আপডেট: ২৫ নভেম্বর ২০২৫, ১০:৫৩ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

পে কমিশনের সুপারিশ আগামী ৩০ নভেম্বরের মধ্যে জমা দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির। সোমবার (২৪ নভেম্বর)  দ্য ডেইলি ক্যাম্পাসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

এ নেতা বলেন, ‘সময় বলে দেবে যে, কি ধরনের কর্মসূচি আসবে। আমরা এমন একটা কর্মসূচি হার্ড লাইনে যাব, তখনকার সিচুয়েশনে কমিশন বছরের কাজ সপ্তাহে করার জন্য দৌড়ঝাপ শুরু করবে। আমরা চাই না সম্মানিত সদস্যগণ ওই ধরনের একটা পেরেশানিতে বা হ্যাসেলে পড়ে যান। আমরা চাই যে উনারা এই জিনিসগুোলো কনসাইজ করে অন্তত একটা ধারণা বা শর্ট রিপোর্ট হলেও অর্থ মন্ত্রণালয়ে পেশ করবেন।’

তিনি আরও বলেন, ‘কর্মচারীদেরকে মাঠে না নামানোর স্বার্থে বা তাদেরকে ক্ষেপিয়ে না তোলার স্বার্থে বা তাদেরকে অবজ্ঞার দৃষ্টিতে না দেখার স্বার্থে, তাদেরকে শর্টকাট একটা রিপোর্ট হলেও দাখিল করতে হবে। এরপরে তারা ব্যাখ্যার জন্য সময় নিবে। মান এর সাথে এক্সপ্লেইন করার জন্য, তাদের যৌক্তিকতার জন্য সময় নিতে পারবে। কিন্তু রিপোর্ট তাদেরকে ৩০ নভেম্বরের মধ্যেই দাখিল করতে হবে।’ 

আরও পড়ুন: ‘আশা দেখিয়েও পে স্কেল দেবেন না কেন?’

এ সময় হুশিয়ারী উচ্চারণ করে এ নেতা বলেন, ‘যখন শাটডাউন আসবে, সমস্ত রেললাইন, নদীপথের জাহানগুলো বন্ধ হবে, ইউটিলিটি সার্ভিসের যে নিত্য প্রয়োজনীয় বিষয়গুলো বন্ধ হয়ে যাবে। তখন উপায় থাকবে না।’

তিনি আরও বলেন, ‘এখন যেমন শুধু আমাদের কাছে যেমন দায়বদ্ধ আছে, তখন সারা বাংলাদেশের মানুষের কাছে তাদের দায়বদ্ধতা প্রমাণিত হবে। যে তারা আসলে তাদের অবস্থান থেকে সেইভাবে আন্তরিকতা প্রদর্শন করেনি বা তাদের পারফরমেন্স শো করতে পারেননি।’

আগুয়েরোকে ঘিরে মাদক চক্রের ভয়ংকর পরিকল্পনা, আদালতের নথিতে য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিরোধী দলের লংমার্চের কারণে কোটি কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতি…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বকালের সেরা ব্যাটার কে—জানালেন ম্যাক্সওয়েল
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে ইবি প্রক্টর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬