শরিয়াভিত্তিক ৫ ব্যাংকের বোর্ড ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক

০৫ নভেম্বর ২০২৫, ০৪:৪১ PM
শরিয়াভিত্তিক পাঁচ ব্যাংক

শরিয়াভিত্তিক পাঁচ ব্যাংক © সংগৃহীত

শরিয়াভিত্তিক দুর্বল পাঁচ ব্যাংকের বোর্ড ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ব্যাংকগুলোকে একীভূত করে একটি বৃহৎ ইসলামী ব্যাংক গঠনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার (৫ নভেম্বর) বিকেলে এক ব্রিফিংয়ে এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বিস্তারিত জানাবেন।

বোর্ড ভেঙে দেওয়া ব্যাংকগুলোর মধ্যে রয়েছে এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক।

বিগত সরকারের আমলে এ ব্যাংকগুলোর মধ্যে চারটির মালিকানায় ছিল এস আলম। আর একটির মালিকানায় ছিলেন ব্যবসায়ী নেতা নজরুল ইসলাম মজুমদার। তখন ব্যাংকগুলোর হাজার হাজার টাকা নামে-বেনামে সরিয়ে নেওয়ায় আর্থিক অবস্থা দুর্বল হয়ে পড়ে।

১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা অপচয় হয়েছে: শে…
  • ১৪ অক্টোবর ২০২৬
পুনরায় ভেরিফিকেশন করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস, কর্মসূচি স্থ…
  • ১৪ অক্টোবর ২০২৬
সন্তানসহ জাবি শিক্ষককে অবরুদ্ধ করে হত্যার হুমকির অভিযোগ ছাত…
  • ১৪ অক্টোবর ২০২৬
বিরোধী দলসহ সবাইকে নিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করত…
  • ১৩ অক্টোবর ২০২৬
দুর্নীতির অভিযোগে দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের অভিযান
  • ১৩ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক সম্মেলন ও ফার্মা ফেস্টের মাধ্যমে ফার্মাসিউটিক্য…
  • ১৩ অক্টোবর ২০২৬