নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের সপ্তম সুকুক

০৪ নভেম্বর ২০২৫, ০২:৩৮ PM , আপডেট: ০৪ নভেম্বর ২০২৫, ০২:৪৭ PM
বাংলাদেশ ব্যাংকের লোগো

বাংলাদেশ ব্যাংকের লোগো © টিডিসি

বাংলাদেশ সরকার অর্থায়নের লক্ষ্যে নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প ইস্যু করতে যাচ্ছে ‘সপ্তম বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক’। সোমবার (৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। 

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের অধীনে গঠিত শরীয়াহ অ্যাডভাইজরি কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় এ কমিটির সভাপতি ড. মো. কবির আহাম্মদ সভাপতিত্ব করেন।  

নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আইআরআইডিপিএনএফএল) এর বিপরীতে শরীয়াহসম্মত ইজারাহ পদ্ধতিতে ২,৫০০ কোটি টাকার ৭ বছর মেয়াদি এ সুকুক ইস্যুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষি ও অকৃষি অর্থনীতির সঞ্চালন, গ্রামীণ এলাকার জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন, স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবহন ব্যয় ও সময় হ্রাসের উল্লেখযোগ্য সুযোগ তৈরি হবে। এ কারণে সুকুকটির নামকরণ করা হয়েছে ‘আইআরআইডিপিএনএফএল সোসিও-ইনোকোমিক ডেভেলডপম্যান্ট সুকুক’। 

আরও পড়ুন : টিসিবির তালিকায় যুক্ত হচ্ছে নতুন পাঁচ পণ্য

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ডিসেম্বর ২০২৫-এ আলোচ্য সুকুকটি ইস্যুর পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট জেলার ২০টি উপজেলার গ্রামীণ সড়ক উন্নয়ন, প্রশস্তকরণ, পুনর্বাসন, ঢাল রক্ষাকরণ এবং হাট বাজার ও পর্যটন এলাকার অবকাঠামো উন্নয়ন সম্ভব হবে।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে স্পেশাল পারপাস ভেহিকল (এসপিভি) হিসেবে মোট ২৪ হাজার কোটি টাকার ছয়টি সরকারি সুকুক ইস্যু করেছে। 

মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ, চার দফা দা…
  • ১৪ অক্টোবর ২০২৬
জেনেভা ক্যাম্পে পুলিশ-ডিবি-এপিবিএন-এসআরবির যৌথ অভিযান
  • ১৪ অক্টোবর ২০২৬
১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা অপচয় হয়েছে: শে…
  • ১৪ অক্টোবর ২০২৬
পুনরায় ভেরিফিকেশন করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস, কর্মসূচি স্থ…
  • ১৪ অক্টোবর ২০২৬
সন্তানসহ জাবি শিক্ষককে অবরুদ্ধ করে হত্যার হুমকির অভিযোগ ছাত…
  • ১৪ অক্টোবর ২০২৬
বিরোধী দলসহ সবাইকে নিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করত…
  • ১৩ অক্টোবর ২০২৬