টিসিবির তালিকায় যুক্ত হচ্ছে নতুন পাঁচ পণ্য

০৩ নভেম্বর ২০২৫, ১১:৩০ AM , আপডেট: ০৩ নভেম্বর ২০২৫, ১১:৫৮ AM
টিসিবি লোগো

টিসিবি লোগো © টিডিসি সম্পাদিত

চট্টগ্রামের নিম্নবিত্ত মানুষের ব্যয় কমাতে ও জীবনযাত্রাকে সহজ করতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তালিকায় নতুন পাঁচটি পণ্য যুক্ত হচ্ছে। পণ্যগুলো হলো-চা পাতা, লবণ, ডিটারজেন্ট পাউডার, লাক্স সাবান ও কাপড় ধোয়ার সাবান। রবিবার (২ নভেম্বর) টিসিবির চট্টগ্রাম কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা যায়, চলতি সপ্তাহের শেষ দিকে বা আগামী সপ্তাহের শুরুতেই এসব পণ্য বিক্রি শুরু হবে। তবে প্রথম ধাপে উপজেলা পর্যায়ের ৫০ হাজার স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবার এ সুবিধা পাবেন। নগরীর কার্ডধারীরা আগের মতোই চাল, মসুর ডাল, সয়াবিন তেল ও চিনি পাবেন। 

চট্টগ্রাম মহানগরে টিসিবির জন্য স্মার্ট ফ্যামিলি কার্ড বরাদ্দ রয়েছে ৩ লাখ ৯৬৩ টি । এখন পর্যন্ত এই কার্ড পেয়েছে ৬০ হাজার পরিবার। ১৫ উপজেলা পর্যায়ে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডের বরাদ্দ রয়েছে ২ লাখ ৩৫ হাজার ও কার্ড পেয়েছে ১ লাখ ৬০ হাজার পরিবার। 

আরও পড়ুন : প্রাইজবন্ডের ‘ড্র’ অনুষ্ঠিত, ৬ লাখ, ৩ লাখ ও ১ লাখ টাকার পুরস্কার পেল যেসব নম্বর

স্মার্ট ফ্যামিলি কার্ডধারীরা কার্ড প্রদর্শন করে ডিলারের কাছে ৩০ টাকা প্রতি কেজি দরে ৫ কেজি চাল, ১০০ টাকা লিটারে ২ লিটার সয়াবিন তেল, ৬০ টাকা কেজিতে ২ কেজি মসুর ডাল এবং ৭০ টাকা দরে ১ কেজি চিনি ক্রয় করতে পারবেন। এই চারটি পণ্যের মোট প্যাকেজ মূল্য ৫৪০ টাকা।

উপজেলা পর্যায়ে যারা নতুন পণ্য পাবেন তাদের ক্ষেত্রে আগের প্যাকেজ মূল্যের সঙ্গে এই ৫টি পণ্যের দাম যুক্ত হবে।

টিসিবির চট্টগ্রাম আঞ্চলিক অফিস প্রধান মো. শফিকুল ইসলাম বলেন, টিসিবির পণ্যে পাঁচ নতুন পণ্য যুক্ত হচ্ছে। তবে এখনো পর্যান্ত সরবরাহ পাইনি। ৭ নভেম্বরের মধ্যে নতুন পণ্য পেতে পারি। পেলেই শুরু হবে এসব পণ্য বিতরণ।

 

ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বনঘেঁষে মুরগির খামার, খোলা গাড়িতে বিষ্ঠা পরিবহন—চর্মরোগে আক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় দলে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির দায় স্বীকার, অভিযুক্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্বস্তি মিলল যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9