ইসলামী ব্যাংক ফাউন্ডেশনে চাকরি, কর্মস্থল ঢাকা

০৫ নভেম্বর ২০২৫, ০২:২৪ PM , আপডেট: ০৫ নভেম্বর ২০২৫, ০২:২৬ PM
জেনারেল ম্যানেজার নিয়োগে আবেদন চলছে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনে

জেনারেল ম্যানেজার নিয়োগে আবেদন চলছে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনে © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি ‘জেনারেল ম্যানেজার’ পদে কর্মকর্তা নিয়োগে ৩ নভেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৩ নভেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ নভেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ইসলামী ব্যাংক ফাউন্ডেশন;

পদের নাম: জেনারেল ম্যানেজার;

পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: জনবল নিয়োগ দেবে ওয়ান ব্যাংক, পদ ১১, আবেদন স্নাতক পাসেই

অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন; 

প্রার্থীর বয়স: ৪০-৫০ বছরের মধ্যে হতে হবে (৩০ অক্টোবর ২০২৫ তারিখে);

কর্মস্থল: ঢাকা;

কর্মক্ষেত্র: অফিসে; 

আরও পড়ুন: টেলার নিয়োগ দেবে এনআরবি ব্যাংক, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

আবেদনের যোগ্যতা—

*যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*ন্যূনতম ১৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আবেদন যেভাবে—

সংশ্লিষ্ট ঠিকানায় জীবনবৃত্তান্ত (সিভি) ও দরকারি কাগজপত্র পাঠিয়ে আবেদন করতে পারবেন;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

জেনারেল ম্যানেজার, অ্যাডমিন অ্যান্ড এইচআর, ইসলামী ব্যাংক ফাউন্ডেশন, আল রাজি কমপ্লেক্স, ১৬৬, শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্বরণী (১০তম ফ্লোর) পুরানা পল্টন, ঢাকা-১০০০।

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ নভেম্বর ২০২৫;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের অফিশিয়াল ওয়েবসাইট

‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬
সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে শফিকুল
  • ০৭ আগস্ট ২০২৬
‘এইরকম এতিম দশায় ওপেন করা হইলো কেনো’—জুলাই জাদুঘর নিয়ে ফারু…
  • ০৭ আগস্ট ২০২৬
বিএম কলেজে ছাত্রদল-ছাত্রশিবিরের সমঝোতা বৈঠক, শান্ত হলো ক্যা…
  • ০৭ আগস্ট ২০২৬
ঢামেকে ছাত্রশিবিরের ৩.৬ কিলোমিটার ‘জুলাই লিগ্যাসি রান’
  • ০৭ আগস্ট ২০২৬