নজরদারিতে বেসরকারি খাতের বিদেশি ঋণ, তথ্য দিতে হবে সিআইবিতে

২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

বেসরকারি খাতের বৈদেশিক ঋণ নজরদারির আওতায় আনার উদ্যোগ নেয়া হয়েছে। এ জন্য বেসরকারি উদ্যোক্তারা বিদেশ থেকে যেসব ঋণ নিয়েছেন, সেসব তথ্য বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) ডেটাবেজে যুক্ত করার নির্দেশ নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার এক প্রজ্ঞাপনে এই নির্দেশ দিয়েছে। পাশাপাশি এসব ঋণের মান, কোন দেশ থেকে ও কোন মুদ্রায় ঋণ এবং অনুমোদনকারী কে—এসবের তথ্যও জমা দিতে বলা হয়েছে। নভেম্বর থেকে প্রতি মাসে আগের মাসের তথ্য জমা দিতে বলা হয়েছে।

এতে বলা হয়েছে, বৈদেশিক ঋণের (সাপ্লায়ার্স ক্রেডিটসহ) ঝুঁকি মোকাবিলা, জবাবদিহি বৃদ্ধি ও দেশের আর্থিক খাতের সুস্থতা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনো বিদেশি ঋণ সমন্বয় হলে বা নতুন ঋণ হলে কিংবা কোনো কারণে ঋণের মান পরিবর্তন হলে তাৎক্ষণিক সিআইবিতে হালনাগাদ করতে হবে। এক্ষেত্রে কোনো ভুল তথ্য দিলে ব্যাংকগুলোকে জরিমানা দিতে হবে।

প্রসঙ্গত, বর্তমানে সিআইবি ডেটাবেজে বেসরকারি খাতের বৈদেশিক ঋণের কোনো তথ্য অন্তর্ভুক্ত থাকে না। তবে সিআইবিতে ব্যাংকঋণের সব ধরনের তথ্য পাওয়া যায়। নতুন করে কোনো প্রতিষ্ঠান ঋণ নিতে গেলে তার সিআইবি যাচাই করে নেয় ব্যাংকগুলো।

মেয়াদোত্তীর্ণ আট ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
  • ১২ নভেম্বর ২০২৬
বিদেশি লিগে দল পেলেন বিজয়
  • ১২ নভেম্বর ২০২৬
রাতভর বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি-ককটেলে আহত ১০
  • ১২ নভেম্বর ২০২৬
বাড়ির সামনের খালে মিলল বাকপ্রতিবন্ধী তরুণীর মরদেহ
  • ১২ নভেম্বর ২০২৬
শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের মুখে ইন্দোনেশিয়ার ভাইস প্রেস…
  • ১২ নভেম্বর ২০২৬
ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুজনের কারাদ…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950