আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ

১২ আগস্ট ২০২৫, ০৩:১৪ PM , আপডেট: ১৫ আগস্ট ২০২৫, ০৫:৫৭ PM
মাসকর্ট কারখানার শ্রমিকদের বিক্ষোভ

মাসকর্ট কারখানার শ্রমিকদের বিক্ষোভ © টিডিসি

সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে আঞ্চলিক সড়ক অবরোধ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। পরে পুলিশের আশ্বাসে প্রায় দেড় ঘণ্টা পর সড়ক থেকে সড়ে যান শ্রমিকরা।

আজ মঙ্গলবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বিশমাইল-জিরাবো আঞ্চলিক সড়কে মাসকর্ট গার্মেটের শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।  

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, পূর্ব ঘোষণা ছাড়াই মাসকর্ট কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে কয়েক দফায় কারখানার মালিক পক্ষ কর্মরত শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দেন। কিন্তু মালিকপক্ষ বেতন পরিশোধ করেনি। সবশেষ ১০ আগস্ট বেতন পরিশোধের আশ্বাস দেয় কর্তৃপক্ষ। কিন্তু বেতন না দেয়ায় গতকালও ওই কারখানার প্রায় ৩০০ শ্রমিক বিক্ষোভ করেন।

আরও পড়ুন :টেকসই কৃষিতে নতুন দিগন্ত, সাড়ে ৮ হাজারের পরিবারের ক্ষমতায়নে ব্র্যাক ব্যাংক

কিন্তু শ্রমিকদের বেতন পরিশোধ করেনি। যার ফলে শ্রমিকরা সকালে জড়ো হয়ে পুনরায় আজ মঙ্গলবার বিশমাইল-জিরাবো আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। পরে বেলা সাড়ে ১১ টার দিকে পুলিশের আশ্বাসে শ্রমিকরা সড়ক থেকে চলে যায়। 

শিল্প পুলিশ-১-এর পরিচালক মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, পূর্বের নোটিশ ছাড়াই কারখানা বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। এতে শ্রমিকরা বকেয়া বেতনের জন্য আন্দোলন করেছেন। পরে তাদের বুঝিয়ে এবং মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সড়ক থেকে সড়িয়ে দেয়া হয়েছে।

শিক্ষার্থীদের বৃত্তি দেবে সোনালী ব্যাংক, আবেদন আহবান
  • ০৮ নভেম্বর ২০২৬
পোল্যান্ডে বন্দুকধারীর হামলায় নিহত ৬, বাড়িতে মিলল আরও ৩ মরদ…
  • ০৮ নভেম্বর ২০২৬
অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থীদের আলটিমেটামের শে…
  • ০৮ নভেম্বর ২০২৬
এক রাতে রাজধানীর ৬ স্থানে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, গাড়িতে …
  • ০৮ নভেম্বর ২০২৬
নেতানিয়াহুকে সরিয়ে প্রধানমন্ত্রী হচ্ছেন আইজেনকোট, পেলেন সরক…
  • ০৮ নভেম্বর ২০২৬
ভবন নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারে আপত্তি, মুক…
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950