৫ আগস্ট বন্ধ থাকবে পোশাক কারখানা

০৩ আগস্ট ২০২৫, ০৬:০০ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ০৬:৫১ PM
কারখানায় ব্যস্ত নারী শ্রমিকেরা

কারখানায় ব্যস্ত নারী শ্রমিকেরা © টিডিসি

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ৫ আগস্ট দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সরকার ঘোষিত সাধারণ ছুটির সঙ্গে সংহতি প্রকাশ এবং ওই দিন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
 
বিজ্ঞপ্তিতে বিজিএমইএ বলেছে, সরকার প্রতিবছর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে সাধারণ ছুটি ঘোষণা করেছে। তবে যেহেতু পোশাক কারখানাগুলো বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ধারা ১১৮ এবং শ্রম বিধিমালা, ২০১৫-এর বিধি ১১০ অনুযায়ী বছরের শুরুতে নির্ধারিত ১১ দিনের উৎসব ছুটির বাইরে আলাদা কোনো সাধারণ ছুটিতে বাধ্য নয়, তাই ৫ আগস্টের ছুটি আইনগতভাবে আবশ্যিক নয়।
 
 তবে শহীদদের স্মরণে এবং সরকারের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আমরা সংশ্লিষ্ট সব পোশাক কারখানাকে ৫ আগস্ট সাধারণ ছুটি হিসেবে পালনের বিশেষভাবে অনুরোধ করছি।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬