আইসিটি প্রশিক্ষণ নেওয়া শিক্ষকদের তালিকা চেয়েছে মাউশি

১১ মে ২০২২, ০৪:০০ PM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে নিয়োগপ্রাপ্ত এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত যে সকল শিক্ষকদের আইসিটি বিষয়ের প্রশিক্ষণ রয়েছে তাদের নামের তালিকা চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। শিক্ষকদের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বিষয়ে প্রশিক্ষণ দিতে এই তালিকা চাওয়া হয়েছে।

সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশিক্ষণ-৪) ড. নীহার পারভীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তালিকা চাওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১-২০১২ অর্থবছরে ০৫ দিনব্যাপী ০৩ ঘন্টা করে অনলাইনে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (AI) বিষয়ক প্রশিক্ষণের জন্য বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার ও সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক যাদের আইসিটি বিষয়ে প্রশিক্ষণ আছে তাদের নামের তালিকা নিম্নোক্ত ছকে আগামী ১৯ মে’র মধ্যে মধ্যে সফট কপি ই-মেইল (ai.trainin4@gmail.com) এ MS Word ফাইলে nikosh BAN ফন্টে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলো।

আরও পড়ুন: বড় ২ বোন ডাক্তার-ইঞ্জিনিয়ার, ছোট আদ্রীকা যোগ দেবেন গুগলে

ছকে প্রার্থীর আইডিসহ নাম বাংলা এবং ইংরেজিতে লিখতে হবে। পদবী ও ঠিকানা, মোবাইল নাম্বার এবং কোনো প্রোগ্রামিং জানা থাকলে সেটি ছকে উল্লেখ করতে বলা হয়েছে।

২০০ কোটি টাকা কর দিলেন রাজা তৃতীয় চার্লস
  • ২৬ জুন ২০২৬
আজ ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ২৬ জুন ২০২৬
সকালের মধ্যে ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের আভাস আবহাওয়া অধিদফতরের
  • ২৬ জুন ২০২৬
ব্রিকসে যোগ দিতে চীনের সমর্থন পাবে বাংলাদেশ, দুই দেশের ১৩ …
  • ২৬ জুন ২০২৬
অফিস সহায়ক পদে চাকরি পাওয়া ১৮ জনের মধ্যে ১৭ জনই উচ্চশিক্ষিত
  • ২৬ জুন ২০২৬
ঢাকাসহ ১৩ জেলায় সকাল ৯টার মধ্যে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস
  • ২৬ জুন ২০২৬