নির্বাচনী নয়— প্রাক নির্বাচনী পরীক্ষা হবে দশম শ্রেণির শিক্ষার্থীদের

১৫ অক্টোবর ২০২১, ১২:১৮ PM
পরীক্ষার্থী

পরীক্ষার্থী © ফাইল ফটো

আগামী ২৪ থেকে ৩০ নভেম্বরের মধ্যে দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা নয় — প্রাক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। যদিও গত বুধবার (১৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

শুক্রবার (১৫ অক্টোবর) দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মাউশি মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ গোলাম ফারুক জানান, দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা নেওয়া হবে না। তাদের প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে গত ১৩ অক্টোবর প্রফেসর ড. সৈয়দ গোলাম ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ থেকে ৩০ নভেম্বরের মধ্যে ৬ষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা এবং দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা শেষ করতে হবে।

ওই নির্দেশনায় বলা হয়, বাংলা, ইংরেজি ও সাধারণ গণিত বিষয়ে পরীক্ষা হবে। দেড় ঘণ্টার পরীক্ষার প্রত্যেক বিষয়ের প্রশ্নপত্রের মান হবে ৫০ নম্বরের।

তানযীমুল উম্মাহ মাদরাসায় আলিম পরীক্ষার্থীদের নিয়ে গাইডলাইন …
  • ২৬ জুন ২০২৬
শিশুপুত্রকে কোলে নিয়ে ইইউ বৈঠকে উপস্থিত হয়ে প্রশংসায় ভাসছেন…
  • ২৬ জুন ২০২৬
মুখ্যমন্ত্রী বিজয়ের নতুন চমক, সরকারি হাসপাতালে জন্মালেই শিশ…
  • ২৬ জুন ২০২৬
গভীর রাতে বাড়িতে কাফনের কাপড় ও উড়ো চিঠি রেখে প্রাণনাশের হুম…
  • ২৬ জুন ২০২৬
দেশে ৯ম প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদ…
  • ২৬ জুন ২০২৬
বিসিবির অর্থায়ন স্থগিত চেয়ে আইসিসিকে চিঠি দিলেন বুলবুল
  • ২৬ জুন ২০২৬