ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, ফল প্রকাশের পর কমেন্ট বক্স বন্ধ

১৪ আগস্ট ২০২৬, ১২:৫৯ AM
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা © টিডিসি সম্পাদিত

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ১৩ ইউনিয়ন একটি পৌরসভায় ফ্যামিলি কার্ড জরিপের জন্য সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারি নিয়োগ লাভের জন্য ৩ হাজার ৩শ আবেদন জমা পড়ে। দফায় দফায় আবেদনকারীদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইনটারভিউ নেয়া হয়। 

গতকাল বুধবার (১২ আগস্ট) বিকালে ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার ভেরিফাইড পেইজ থেকে ১৭ পৃষ্ঠার পরিক্ষার ফলাফল প্রকাশ করে। 

ফলাফল প্রকাশের ঐ পেইজের কমেন্ট বক্স বন্ধ করে দেয়া হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই পেইজ বন্ধ করে রাাখা হয়েছে। 

উপজেলা নির্বাহী অফিসারের ঐ পেইজ বন্ধ থাকায় আবেদনকারীরা স্ব স্ব ফেসবুকে চুড়ান্ত তালিকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, ছাত্রদল ও বিএনপির নেতাদের আত্মীয়ের নাম রয়েছে বলে অভিযোগ তুলেছে। 

প্রকাশিত তালিকায় ৩ নং কুশশাইল ইউনিয়নে দেখা গেছে, ৯ ওয়ার্ডে ৯ জনের বিপরীতে চুড়ান্ত তালিকায় র্নিবাচিত ১৫ জন প্রার্থীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া রিজার্ভ তালিকায় নাম রাখা হয়েছে ২ জনের। অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে  আরও ৯ জনের নাম। তথ্য সংগ্রহকারী হিসাবে ঐ ইউনিয়নে ২৬ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। এ নিয়েও প্রার্থীদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) উপজেলা নির্বাহী অফিসার শহিদুল ইসলাম সোহাগ স্টেশনে ছিলেন অনুপস্থিত। তার সরকারী মোবাইলে ফোন দিলে তিনি জানান, ফেসবুক হচ্ছে নিজস্ব মতামত প্রকাশ করার জায়গা। কমেন্ট বক্স্র খুলা রাখলে অনেকে বিরুপ অভিব্যক্তি প্রকাশ করতে পারে। এ কারনে বন্ধ করে রাখা হয়েছে। ৩ হাজার ৩০০ জন আবেদনকারীর মধ্যে নিয়োগ দেয়া হবে মাত্র ২১৮ জন। 

চূড়ান্ত তালিকায় নাওগাঁও ইউনিয়নে তথ্য সংগহকাররী নিষিদ্ধ ছাত্রলীগের এক সদস্যের নাম থাকার বিষয়ে তিনি জানান, খোজ নিয়ে তার নাম বাদ দেয়া হবে।

চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ ১১ জন, সকালে খাবার পৌঁছে দিলেন …
  • ১৩ অক্টোবর ২০২৬
তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
  • ১৩ অক্টোবর ২০২৬
যন্তর মন্তরের ফটক টপকে বিক্ষোভ, আটক সিজেপির ২ নেতা
  • ১৩ অক্টোবর ২০২৬
জবির ক্লিনিক্যাল ও কাউন্সেলিং সাইকোলজিতে মাস্টার্সে ভর্তির …
  • ১৩ অক্টোবর ২০২৬
গবেষণায় ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে ইউজিসি, আবেদন করবেন…
  • ১৩ অক্টোবর ২০২৬
৬৫ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২১, আবেদন অনলাইনে
  • ১৩ অক্টোবর ২০২৬