শিক্ষকদের বদলিতে ধীরগতি, কারণ জানাল মাউশি

১৩ আগস্ট ২০২৬, ০৯:৩১ AM , আপডেট: ১৩ আগস্ট ২০২৬, ১১:৩৩ AM
মাউশি

মাউশি © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলিতে ধীরগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বদলির অপেক্ষায় থাকা লক্ষাধিক শিক্ষক। তারা বলছেন, জুলাই মাসের মধ্যে আবেদনগ্রহণের পরিকল্পনা থাকলেও আগস্টের মাঝামাঝিও সেটি আলোর মুখ দেখেনি। এ অবস্থায় বদলির ধীরগতির কারণ হিসেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) শীর্ষ কর্মকর্তাদের বদলি সংক্রান্ত বিষয়টি সামনে এসেছে।

মাউশির অভ্যন্তরীণ একটি সূত্র জানিয়েছে, শিক্ষকদের বদলি কার্যক্রম দ্রুত গতিতেই এগিয়ে যাচ্ছিল। তবে হঠাৎ করে শিক্ষা মন্ত্রণালয় এবং মাউশর শীর্ষ দুইজন কর্মকর্তার দপ্তর বদলের খবর চাউর হয়। তাদের বদলি বা নিজ দপ্তর থেকে সরিয়ে দেওয়ার গুঞ্জন ওঠায় শিক্ষকদের বদলির কার্যক্রমে কিছুটা স্থবিরতা দেখা দেয়।

সূত্রের তথ্য বলছে, ওই দুই কর্মকর্তার দপ্তর বদলের গুঞ্জন দূর হওয়ায় পুনরায় দ্রুত গতিতে শিক্ষকদের বদলি কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। আগামী ১৫ আগস্ট বেসরকারি শিক্ষকদের অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ দেওয়ার কার্যক্রম নিয়ে ব্যস্ত সময় পার করছে শিক্ষা মন্ত্রণালয় এবং মাউশি। এ কার্যক্রম শেষ হওয়ার পর বদলিতে আরও গতি আসবে বলে জানিয়েছে সূত্রটি।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষকদের বদলি কার্যক্রমে কিছুটা ধীরগতি এসেছে। বদলির জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইউনুছ ফারুকীকে বদলি করা হয়েছে। নতুন দায়িত্ব পেয়েছেন মো. জাকির হোসেন। তিনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন।’

বদলির ধীরগতিতে মন্ত্রণালয় এবং মাউশির শীর্ষ কর্মকর্তাদের দপ্তর বদলের বিষয়টি রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, ‘বিষয়টি আমরাও শুনেছিলাম। এটিও কারণ হতে পারে। তবে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ দেওয়ার কার্যক্রম শেষ হওয়ার পর দ্রুত বদলির কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।’

লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর ও ৬ দোকান
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সামনে এনসিপি, পেছনে আওয়ামী লীগ, মাঝে খেলছে জামায়াত: রাশেদ খ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
১৪ দিন আইসিইউতে লড়ে হেরে গেল দুই মাসের শিশু রোজা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্ত্রীর সামনেই নৌকা থেকে সাগরে পড়ে যাওয়া শামীমের মরদেহ ১৮ ঘ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
‘এয়ার শো’তে এফ-৪ ফ্যান্টম যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
একই ফ্যানে ঝুলছিল অন্তঃসত্ত্বা মা ও ৪ বছরের মেয়ের মরদেহ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9