স্কুল-কলেজের শিক্ষকরা নতুন পে-স্কেলে বেতন পাবেন কবে, জানাল মাউশি

১৭ নভেম্বর ২০২৬, ০৫:৩০ PM , আপডেট: ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৩০ PM
মাউশি

মাউশি © ফাইল ফটো

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের বেতন বিল সাবমিটের কার্যক্রম শুরু হয়েছে। তবে তাদের নবম পে-স্কেলের পৃথক গেজেট জারি না হওয়ায় আগের স্কেলেই শিক্ষক-কর্মচারীরা বেতন পাবেন বলে জানা গেছে। নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন পেতে শিক্ষক-কর্মচারীদের আরও কিছুটা অপেক্ষা করতে হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্র জানিয়েছে, এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের নবম পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা দিতে হলে পৃথক গেজেট বা আদেশ জারি করতে হবে। এটি করবে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। এ জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে অনুরোধ জানিয়ে অর্থ বিভাগে একটি চিঠি পাঠানো হয়েছে। তবে পৃথক গেজেট এখনো জারি হয়নি। ফলে শিক্ষক-কর্মচারীরা আগের স্কেলেই নভেম্বর মাসের বেতন পাবেন।

সূত্রের তথ্য বলছে, স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নতুন পে-স্কেল অনুযায়ী ডিসেম্বর মাস থেকে বেতন পেতে পারেন। অর্থ বিভাগ থেকে পৃথক গেজেট জারির পর এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হবে। ওই নির্দেশনায় পে-ফিক্সেশন থেকে শুরু করে অন্যান্য বিষয় উল্লেখ থাকবে। ডিসেম্বর মাসের বেতন বিল নবম পে-স্কেল অনুযায়ী সাবমিট করতে হতে পারে বলে সূত্রটি দাবি করেছে।

এ বিষয়ে জানতে চাইলে মাউশি পরিচালক (অর্থ ও ক্রয়) প্রফেসর মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘যেহেতু এমপিওভুক্ত জনবলের পে-স্কেলের পৃথক গেজেট জারি হয়নি, সেহেতু চলতি মাসে (নভেম্বর) পুরোনো স্কেলেই বেতন বিল সাবমিট করতে হবে। শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের গেজেট জারির পর বেতন-ভাতা ও অন্যান্য বিষয়ে নির্দেশনা জারি করা হবে।’

এদিকে বেসরকারি মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা দিতে অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে চিঠি পাঠানো হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চাউর হয়েছে। তবে ছড়ানো এ খবর নিছক 'গুজব' বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। 

এর আগে মঙ্গলবার দুপুর থেকে ফেসবুকের বিভিন্ন গ্রুপে 'নবম পে-স্কেল অনুযায়ী মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা দিতে ১ হাজার ১৯০ কোটি টাকার বেশি অতিরিক্ত বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে চিঠি পাঠানো হয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে।' তবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ জানিয়েছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে ১ হাজার ৯৩৩ কোটি টাকা অতিরিক্ত লাগবে বলে একটি চিঠি পাঠানো হয়েছে।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ জানিয়েছে, মাদ্রাসা অধিদপ্তরের তথ্য পাওয়া গেলেও এখনো কারি শিক্ষা অধিদপ্তরের অধীন প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের অতিরিক্ত যে অর্থের প্রয়োজন, সেই হিসাব পাওয়া যায়নি। কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে হিসাব বিবরণী পাওয়ার পর অর্থ বিভাগে অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে চিঠি পাঠানো হবে।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে অর্থ বিভাগে চিঠি পাঠানো হবে সংস্থাটির রাজস্ব ও উন্নয়ন বাজেট শাখা থেকে। জানতে চাইলে এই শাখার উপসচিব মোহাম্মদ মাহমুদুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, 'মাদ্রাসা শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে এখনো অর্থ বিভাগে চিঠি পাঠানো হয়নি। বিষয়টি নিয়ে কাজ চলছে।

মাদ্রাসা এবং কারিগরির জন্য পৃথক চিঠি পাঠানো হবে নাকি একইসঙ্গে চিঠি পাঠানো হবে—এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, 'দুই অধিদপ্তরের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে একটি চিঠি পাঠানো হবে। কারিগরি অধিদপ্তরের হিসাব এখনো পাওয়া যায়নি।' 

মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী …
  • ১৭ নভেম্বর ২০২৬
ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত
  • ১৭ নভেম্বর ২০২৬
আইএসইউ ফুটবল ফেস্ট সিজন–২-এর চ্যাম্পিয়ন লেগ্যাসি ইউনাইটেড
  • ১৭ নভেম্বর ২০২৬
স্কুল-কলেজের শিক্ষকরা নতুন পে-স্কেলে বেতন পাবেন কবে, জানাল …
  • ১৭ নভেম্বর ২০২৬
ড্যাফোডিলে রাজকীয় সফর, ‘নাইট অব দ্য ক্রাউন রয়্যাল’ সম্মানন…
  • ১৭ নভেম্বর ২০২৬
কারিগরি বোর্ডে মেডিকেল টেকনোলজি চালুর দাবি এমপির, প্রতিবাদ …
  • ১৭ নভেম্বর ২০২৬