সহকারী শিক্ষকদের শূন্য পদের তথ্য চেয়েছে মাউশি

২৪ সেপ্টেম্বর ২০২১, ০৮:২৫ AM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর © ফাইল ফটো

দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের শূন্য পদের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত ফর্মে তথ্য পূরণ করে আঞ্চলিক উপপরিচালকদের ইমেইলের মাধ্যমে মাউশির সংশ্লিষ্ট শাখায় পাঠাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) মাউশির সরকারি মাধ্যমিক শাখার সহকারী পরিচালক মো. আমিনুল ইসলাম টুকু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সিনিয়র শিক্ষক ও সহকারী শিক্ষকদের শূন্য পদের তথ্য নির্ধারিত ছকে নির্ভুলভাবে ২৬ সেপ্টেম্বরের মধ্যে ইমেইলে ([email protected] ও [email protected]) ও হার্ডকপি ডাকযোগের অধিদপ্তরে পাঠানোর জন্য সব অঞ্চলের উপপরিচালকদের অনুরোধ করা হলো।

৭ পদে জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ
  • ০৬ অক্টোবর ২০২৬
বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের লক্ষ্যে ডিসেম্বরে চালু হচ্ছে …
  • ০৬ অক্টোবর ২০২৬
ভিজিএফের আওতায় অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সুবিধা দ্বিগুন হচ্…
  • ০৬ অক্টোবর ২০২৬
নীতিমালার আওতায় দেয়া হবে অটোরিকশা চলাচলের অনুমতি: সড়কমন্ত্রী
  • ০৬ অক্টোবর ২০২৬
নোবেল সাহিত্য পুরস্কারের দৌড়ে ২ নারী লেখক
  • ০৬ অক্টোবর ২০২৬
আগানগর আদর্শ কলেজে ৮ পদে নিয়োগ, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ০৬ অক্টোবর ২০২৬