এইচএসসি পরীক্ষার্থীদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট

১৮ জুলাই ২০২১, ০২:০৯ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। রোববার (১৮ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইটে এটি প্রকাশ করা হয়।

গত ২৩ জুন অ্যাসাইনমেন্টের এক নির্দেশনায় বলা হয়েছে, যে সকল এলাকায় লকডাউন চলছে সেখানকার শিক্ষার্থীরা তাদের সুবিধা মতো সময় অনুযায়ী অ্যাসাইনমেন্ট জমা দিতে পারবেন। স্বাস্থ্যবিধি মেনেই এই কার্যক্রম পরিচালনা করতে হবে। কোনো ভাবেই স্বাস্থ্যবিধি লঙ্ঘন করা যাবে না।

এতে আরও বলা হয়েছে, করোনা ভাইরাসের কারণে ২০২০ সালের ১৮ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সস্কু-কলেজের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকলেও ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নির্ধারিত পাঠ্যসূচি অনুযায়ী শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেনি। শিক্ষা মন্ত্রণালয় এজন্য বিকল্প অনেক পদ্ধতি গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে এনসিটিবির পাঠ্যসূচি অনুযায়ী ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট (রুবিক্সসহ) প্রণয়ন করা হয়েছে।

অ্যাসাইনমেন্ট দেখতে এখানে ক্লিক করুন

নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতালে ৬ পদে জনবল নিয়োগ
  • ০৬ অক্টোবর ২০২৬
কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল পর্যটক ছা…
  • ০৬ অক্টোবর ২০২৬
মেয়াদ শেষের ১৭ দিন আগে শপথ নিলেন চাকসু সদস্য আকাশ দাশ
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রথমবারের মতো লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি, ঢাকায় পদায়ন প…
  • ০৬ অক্টোবর ২০২৬
ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে যুক্ত হবে চার নতুন সাবজেক্ট, কার্যক…
  • ০৬ অক্টোবর ২০২৬
‘অন্যমনস্ক’ পুলিশ, হাতকড়া খুলে আদালতের এজলাস থেকে পালিয়ে গে…
  • ০৬ অক্টোবর ২০২৬