সরকারি স্কুলে ওয়েটিং লিস্ট থেকে ভর্তি শুরু ২১ জানুয়ারি

১৫ জানুয়ারি ২০২১, ০৮:৪৫ PM
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর © ফাইল ফটো

আগামী ২১ জানুয়ারি থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অপেক্ষামান তালিকা তেকে ভর্তি শুরু হবে। ওয়েটিং লিস্ট থেকে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির কাজ ২৫ জানুয়ারির মধ্যে শেষ করতে হবে সরকারি স্কুলগুলোকে।

বৃহস্পতিবার (১৪ জনুয়ারি) ২৫ জানুয়ারির মধ্যে সরকারি স্কুলগুলো ভর্তি কার্যক্রম শেষ করতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাউশি পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক মো. বেলাল হোসাইন স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, ডিজিটাল লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের মূল জন্মনিবন্ধন সনদ, প্রযোজ‌্য ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সনদ, বিশেষ চাহিদাসম্পন্ন কোটার সনদ, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী ও সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সন্তানদের জন্য সংরক্ষিত কোটার সনদসহ অন্য কাগজপত্র যাচাই করে ভর্তি কার্যক্রম ২০ জানুয়ারির মধ্যে শেষ করতে হবে।

পরে ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে অপেক্ষমান তালিকা থেকে ভর্তি করতে হবে। এর আগে ৩৯০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথমবারের মতো ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হয়।

ট্যাগ: মাউশি
আজ বিশ্ব নুডলস্ দিবস
  • ০৬ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬
স্কয়ার ফার্মাসিউটিক্যালস নিয়োগ দেবে কল সেন্টারে, আবেদন ১৩ …
  • ০৬ অক্টোবর ২০২৬
শান্তকে নিয়ে মিলল সুখবর
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন যবিপ্রবির ১৬ শিক্ষার্থী 
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদ্যমান জেলা স্টেডিয়ামগুলোয় পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়ে …
  • ০৬ অক্টোবর ২০২৬