এমপিওভুক্ত হচ্ছেন আরও ১১৭০ শিক্ষক-কর্মচারী

২২ জুলাই ২০২০, ০৮:২৭ AM

© ফাইল ফটো

দেশের বিভিন্ন স্কুল-কলেজের আরও ১ হাজার ১৭০ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তর। এর মধ্যে স্কুলের ৭৭১ জন এবং কলেজের ৩৯৯ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

গত সোমবার মাউশিতে অনুষ্ঠিত এমপিও কমিটির এক ভার্চুয়াল সভায় এসব শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

মাউশি অধিদপ্তর সূত্র জানায়, ৭৭১ জন শিক্ষক-কর্মচারীদের মধ্যে মাউশির নয়টি অঞ্চলের মধ্যে বরিশাল অঞ্চলের ২৬ জন, চট্টগ্রামের ১১৫ জন, কুমিল্লার ২৬ জন, ঢাকার ১৩৫ জন, খুলনার ৯৫ জন, ময়মনসিংহের ১৩৫ জন, রাজশাহীর ৬৩ জন, রংপুরের ১১৮ জন, সিলেট অঞ্চলের ২১ জন এবং হাতে হাতে আবেদন করা ১ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

আর কলেজের ৩৯৯ জন শিক্ষক-কর্মচারীদের মধ্যে বরিশাল অঞ্চলের ১৭ জন, চট্টগ্রামের ১৫ জন, কুমিল্লার ৯ জন, ঢাকার ১০ জন, খুলনার ৬৯ জন, ময়মনসিংহের ১৮ জন, রাজশাহীর ৬৯ জন, রংপুরের ৮২ জন, সিলেট অঞ্চলের ৩ জন এবং সরাসরি হাতে হাতে আবেদন করা ১ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

প্রধান শিক্ষকের মৃত্যু ঘিরে উত্তেজনা, সহকারী শিক্ষিকা অবরুদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
সাংবাদিক কামরুজ্জামান বাবলুকে অপহরণ ও জিম্মি করে অর্থ লুট, …
  • ০৬ অক্টোবর ২০২৬
তালিকায় ৪৬৯ শিক্ষার্থীর ৩০ জন ঢাবির, রাবির ২৮ জন— কোন বিশ্ব…
  • ০৬ অক্টোবর ২০২৬
অবসরের পর কী করবেন মেসি?
  • ০৬ অক্টোবর ২০২৬
বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ‘রাস্তার মেয়ে’ বললেন প্রভোস্ট, অভিযো…
  • ০৬ অক্টোবর ২০২৬
বই ছাপার মান যাচাইয়ে এবার ঢাকার বাইরের প্রেস পরিদর্শনে শিক্…
  • ০৬ অক্টোবর ২০২৬