আরও ১১৭০ জন শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হচ্ছেন

২০ জুলাই ২০২০, ০৯:০১ PM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) © ফাইল ফটো

সারাদেশের বিভিন্ন স্কুল ও কলেজের আরো এক হাজার ১৭০ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। সোমবার (২০ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এমপিও কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভা সূত্রে জানা গেছে, স্কুল শাখার ৭৭১ জনকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। তাদের মধ্যে বরিশাল অঞ্চলের ২৬ জন, চট্টগ্রাম অঞ্চলের ১১৫ জন, কুমিল্লা অঞ্চলের ২৬ জন, ঢাকা অঞ্চলের ১৩৫ জন, খুলনা অঞ্চলের ৯৫ জন, ময়মনসিংহ অঞ্চলের ১৩৫ জন, রাজশাহী অঞ্চলের ৬৩ জন, রংপুর অঞ্চলের ১১৮ জন ও সিলেট অঞ্চলের ২১ জন।

আর কলেজ পর্যায়ের ৩৯৯ জন শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হবেন। এমপিওভুক্তদের মধ্যে বরিশাল অঞ্চলের ১৭ জন, চট্টগ্রাম অঞ্চলের ১৫ জন, কুমিল্লা অঞ্চলের ৯ জন, ঢাকা অঞ্চলের ১০ জন, খুলনা অঞ্চলের ৬৯ জন, ময়মনসিংহ অঞ্চলের ১৮ জন, রাজশাহী অঞ্চলের ৬৯ জন, রংপুর অঞ্চলের ৮২ জন ও সিলেট অঞ্চলের ৩ জন।

এসব শিক্ষক-কর্মচারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ পেয়ে বিধিসম্মতভাবে এমপিও আবেদন করেছিলেন।

প্রধান শিক্ষকের মৃত্যু ঘিরে উত্তেজনা, সহকারী শিক্ষিকা অবরুদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
সাংবাদিক কামরুজ্জামান বাবলুকে অপহরণ ও জিম্মি করে অর্থ লুট, …
  • ০৬ অক্টোবর ২০২৬
তালিকায় ৪৬৯ শিক্ষার্থীর ৩০ জন ঢাবির, রাবির ২৮ জন— কোন বিশ্ব…
  • ০৬ অক্টোবর ২০২৬
অবসরের পর কী করবেন মেসি?
  • ০৬ অক্টোবর ২০২৬
বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ‘রাস্তার মেয়ে’ বললেন প্রভোস্ট, অভিযো…
  • ০৬ অক্টোবর ২০২৬
বই ছাপার মান যাচাইয়ে এবার ঢাকার বাইরের প্রেস পরিদর্শনে শিক্…
  • ০৬ অক্টোবর ২০২৬