বঙ্গবন্ধুর জন্মদিনে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ১০০ গাছ রোপণ

১০ মার্চ ২০২০, ০৭:২৭ PM

© টিডিসি ফটো

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর আয়োজন স্মরণীয় করে রাখতে দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ১০০টি করে গাছ লাগানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

পরিবেশ সংরক্ষণের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুকের সই করা এ-সংক্রান্ত পরিপত্র জারি করা হয়।

পরিপত্রে বলা হয়েছে, আগামী ১৭ মার্চ শিক্ষকদের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের প্রাঙ্গণে অথবা নিকটবর্তী সুবিধাজনক স্থানে ১০০টি ফলদ, বনজ, ভেষজ ও ফুলের গাছ রোপণ করবে।

এতে আরও বলা হয়েছে, ‘মুজিববর্ষে অনড় পণ—পরিবেশের সংরক্ষণ’ প্রকল্পের অংশ হিসেবে ১৭ মার্চের আগে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণের বিষয়ে জানাতে হবে, সচেতন করতে হবে। এ ছাড়া, উপযুক্ত কর্মসূচির ভিত্তিতে একটি ডকুমেন্টারি তৈরি করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে আপলোড করার কথা পরিপত্রে বলা হয়েছে।

অ্যামাজনে চাকরি পেলেন রুয়েটের আকিব
  • ০৬ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ড নিয়ে যা বলল বিশ্বব্যাংক
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রতিপক্ষ হয়েও মেসির জয় চান বেনিনের ফুটবলার!
  • ০৬ অক্টোবর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট, জবাব …
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন স্থায়ী সনদপ্রাপ্ত পাঁচ বেসর…
  • ০৬ অক্টোবর ২০২৬
রুয়েট কন্সট্রাক্ট কার্নিভালে ২য় স্থান অর্জন করলেন প্রেসিডেন…
  • ০৬ অক্টোবর ২০২৬