পে-স্কেল ফিক্সেশন
মাউশি © ফাইল ছবি
জাতীয় বেতনস্কেল-২০২৬ অনুযায়ী পে-ফিক্সেশন অনুমোদনের পর সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বিল জমা দেওয়ার প্রক্রিয়া নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ৮ নভেম্বর থেকে জুলাই-সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসের বকেয়া বিলের হার্ডকপি জমা দিতে হবে।
বুধবার (৪ নভেম্বর) অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মনির হোসেন পাটয়ারী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয় ।
অফিস আদেশে বলা হয়েছে, মাউশিতে কর্মরত সকল কর্মকর্তা, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইন-সিটু) হিসেবে কর্মরত যেসব কর্মকর্তা জাতীয় বেতনস্কেল-২০২৬ অনুযায়ী পে-ফিক্সেশনের অনুমোদন পেয়েছেন, তাদের বকেয়া বিলের হার্ডকপি জমা দিতে হবে।
নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তাদের ২০২৬ সালের জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের বকেয়া বিলের হার্ডকপি আগামী ৮ নভেম্বর থেকে অধিদপ্তরের ক্যাশ শাখায় (প্রথম ব্লক, কক্ষ নং-৩০৬) জমা দিতে হবে।
