শিক্ষকদের বদলির ফল প্রকাশে দেরি, কারণ জানাল মাউশি

২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ PM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদন শেষ হওয়ার নয়দিন হতে চললেও এখনো ফলাফল প্রকাশ করা হয়নি। এমনকি কবে নাগাদ ফল প্রকাশ করা হবে সে বিষয়েও স্পষ্ট করে কিছু জানাতে পারছে না মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এর ফলে দুশ্চিন্তায় পড়েছেন বদলির অপেক্ষায় থাকা কয়েক হাজার প্রার্থী।

এদিকে শিক্ষকদের বদলির ফলাফল বিলম্ব হওয়ার কিছু কারণ খুঁজে বের করেছে মাউশি। সংস্থাটি জানিয়েছে, অনেক আবেদনকারী তাদের আবেদনগুলো বাতিল করতে চাচ্ছে। এ বিষয়ে শিক্ষামন্ত্রীর সিদ্ধান্ত প্রয়োজন। বিষয়টি এখনো মন্ত্রীর কাছে উপস্থাপন করা যায়নি। ফলে বদলির ফল প্রকাশের বিষয়টিও সামনে আগায়নি। 

দ্বিতীয় কারণ হিসেবে সংস্থাটি জানিয়েছে, ৬ষ্ঠ ও ৭ম গণবিজ্ঞপ্তিতে ভুল চাহিদায় সুপারিশ পাওয়া ১৯৫ জন প্রার্থীকে প্রতিস্থাপন করা হয়েছে। যে পদগুলোতে প্রতিস্থাপন করা হয়েছ ওই পদগুলোতেও শিক্ষকরা বদলির জন্য আবেদন করেছিলেন। তাদের বিষয়টিও সমাধান প্রয়োজন। এ বিষয়েও শিক্ষামন্ত্রীর নির্দেশনা লাগবে। বিষয়গুলো সমাধান না হওয়া পর্যন্ত শিক্ষকদের বদলির ফলাফল প্রকাশ করা সম্ভব হবে না বলে জানিয়েছে মাউশি।

জানতে চাইলে মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষকদের বদলিতে বেশি কিছু জটিলতা রয়েছে। এগুলো নিরসনে শিক্ষামন্ত্রীর নির্দেশনা প্রয়োজন। খুব বিষয়গুলো মন্ত্রীকে অবহিত করা হবে। এরপর নির্দেশনা পেলে বদলির ফল প্রকাশ করা হবে।’

গত ১৩ সেপ্টেম্বর স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদন শেষ হয়েছে। মাউশির তথ্য অনুযায়ী বদলির জন্য ১৩ হাজার ৬৭৮টি আবেদন পড়েছে। একেকজন প্রার্থী একাধিক আবেদন করতে পারায় প্রকৃত আবেদনকারীর সংখ্যা জানা যায়নি।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আজমুল হত্যা মামলায় তিনজন গ্রেপ্তার
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
অপেক্ষার অবসান, প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক নিয়োগপত্র পাচ্ছে…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ, দেখুন তালিকা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
বাসের পর এবার বাড়ল লঞ্চভাড়া
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে মামলা না লড়ার সিদ্ধান্ত …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬