বদলে যাচ্ছে রাজধানীর একটি স্কুলের নাম

২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

নাম পরিবর্তনের পর আবারও প্রতিষ্ঠালগ্নের নামে ফিরছে রাজধানীর সিদ্ধেশ্বরীর একটি পুরোনো শিক্ষাপ্রতিষ্ঠান। ‘গাজী সামসুন নেসা গার্লস হাই স্কুল’ নাম বাতিল করে ‘মগবাজার গার্লস হাই স্কুল এন্ড কলেজ’ নাম অনুমোদন দেওয়া হয়েছে। 

সোমবার (২১ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। 

অফিস আদেশে বলা হয়, ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা-এর অধীন ঢাকা জেলার রমনা থানাধীন ‘গাজী সামসুন নেসা গার্লস হাই স্কুল’, ৫২, সিদ্ধেশ্বরী, ঢাকা এর নাম বাতিলপূর্বক প্রতিষ্ঠালগ্নের নাম ‘মগবাজার গার্লস হাই স্কুল এন্ড কলেজ’ নামে নামকরণের বিষয়ে এ বিভাগের সম্মতি নির্দেশক্রমে জ্ঞাপন করা হলো।’

অফিস আদেশে  এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে। 

এর আগে ২০২৩ সালে স্কুলটির নাম পরিবর্তন করে সবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর মায়ের নামে নামকরণ করা হয়। 

ধস্তাধস্তি করা শিক্ষক দম্পতিকে একই উপজেলার দুই প্রান্তে বদলি
  • ১৮ অক্টোবর ২০২৬
অসুস্থ হয়েও ছুটি পাননি, কাজের টেবিলেই নিভল সুমির জীবন; সিসি…
  • ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০ জনের পরিচয় শনাক্ত
  • ১৮ অক্টোবর ২০২৬
খোঁজ নেই মাভাবিপ্রবির নাহিদসহ স্ত্রী-সন্তানদের, নেই হতাহতদে…
  • ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, এখনো শনাক্ত হয়নি ছাত্রদল…
  • ১৮ অক্টোবর ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সো…
  • ১৮ অক্টোবর ২০২৬