শিক্ষকদের বদলি আবেদনের সময় বৃদ্ধি নিয়ে সবশেষ যা জানা গেল

২৭ আগস্ট ২০২৬, ০২:৪৭ PM , আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৩:১৭ PM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময়সীমা বাড়ানো হবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে সভায় বসতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল ৩টায় এ সভা হওয়ার কথা রয়েছে।

মাউশির একটি সূত্র জানিয়েছে, সংস্থাটির মহাপরিচালক অধ্যাপক ড. খান মাইনুদ্দিন আল মাহমুদ সোহেলের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হবে। সভায় শিক্ষকদের আবেদন সংক্রান্ত নানা জটিলতা নিয়েও সিদ্ধান্ত আসতে পারে।

আরও খবর: ভুল সিদ্ধান্তে থমকে যেতে পারে ক্যারিয়ার, বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে যেসব সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বদলি আবেদনের সময় বৃদ্ধি, আবেদনের জটিলতা, আইডি-পাসওয়ার্ড না পাওয়া শিক্ষকদের বিষয়ে সিদ্ধান্ত নিতে সভা ডাকা হয়েছে। সভায় শিক্ষকদের সার্বিক আবেদনের পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ, যা বলছে অধ…
  • ১০ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসেই চাকরি দেবে ইজি ফ্যাশন, আবেদন অনলাইনে
  • ১০ অক্টোবর ২০২৬
মারা গেলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন
  • ১০ অক্টোবর ২০২৬
মাদক সেবন করে বিশৃঙ্খলা, যুবকের ৬ মাসের কারাদণ্ড
  • ১০ অক্টোবর ২০২৬
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানে পাঁচ বছরে বেড়েছে ১০ হাজার শ…
  • ১০ অক্টোবর ২০২৬
৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পানামা, ধসে পড়ল ভবন-স…
  • ১০ অক্টোবর ২০২৬