শিক্ষকদের বদলি আবেদন শেষ হচ্ছে কাল

২৬ আগস্ট ২০২৬, ০৫:১২ PM
মাউশি

মাউশি © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বদলি আবেদন চলছে। ইতোমধ্যে প্রায় ১২ হাজার শিক্ষক আবেদন করেছেন। আগামীকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) আবেদনের সময়সীমা শেষ হবে।

বুধবার (২৬ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্র জানিয়েছে, বুধবার দুপুর ৩টা ৪০ মিনিট পর্যন্ত বদলির জন্য ১১ হাজার ৯৮৬ জন আবেদন করেছেন। আবেদনের সংখ্যা আরও বাড়বে।

এদিকে স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনে সমস্তরের বাধার কারণে অনেক শিক্ষক আবেদন করতে পারছেন না। তাদের বিষয়টি নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাস কথা বলেছে মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের সঙ্গে।

মাউশি ডিজি জানিয়েছেন, ‘শিক্ষকদের বদলির জন্য তৈরিকৃত নীতিমালা অনুযায়ী সফটওয়্যার তৈরি করেছে ভেন্ডর প্রতিষ্ঠান। নীতিমালা যেভাবে আছে সে অনুযায়ী প্রার্থীরা আবেদন করতে পারছেন। যারা পারছেন না তারা নীতিমালার শর্ত পূরণ করতে পারেননি। আপাতত নীতিমালা পরিবর্তনের সুযোগ নেই।’

সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল আরও বলেন, ‘এবারের মতো সফটওয়্যার আপডেটের সুযোগ আছে বলে মনে হয় না। প্রথমবার সফটওয়্যারের মাধ্যমে বদলি হচ্ছে, এজন্য অনেক ভুল থাকতে পারে। আগামীতে বিষয়গুলো সমাধান করার চেষ্টা করা হবে।’ 

বদলি আবেদনের সময় বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে মাউশি, ‘বদলি আবেদনের সময়সীমা বাড়ানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। মন্ত্রণালয়ের নির্দেশ রয়েছে, দ্রুত সময়ের মধ্যে বদলি কার্যক্রম শুরু করার। মাউশি সেভাবেই কাজ করছে।’

প্রাইম ব্যাংক পিএলসিতে সিনিয়র ম্যানেজার পদে চাকরি
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় তুচ্ছ ঘটনায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
সিটি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
সাতকানিয়ায় দাখিলে কৃতিত্ব অর্জনকারী ছাত্রীদের সংবর্ধনা
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরূপ এআইটি অ্যালামনাই অ্যাওয়ার্ড …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ব্রিটিশ ভারতে দাপ্তরিক ভাষা উর্দু
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬