প্রতি শিক্ষা বোর্ডের ১০০ শিক্ষার্থী পাবেন ল্যাপটপ, যেভাবে হবে তালিকা

১২ নভেম্বর ২০২৬, ১১:৪৮ AM , আপডেট: ১২ নভেম্বর ২০২৬, ১১:৪৮ AM
এসএসসিতে ভালো ফল করা শিক্ষার্থীদের ল্যাপটপ দেবে সরকার

এসএসসিতে ভালো ফল করা শিক্ষার্থীদের ল্যাপটপ দেবে সরকার © টিডিসি সম্পাদিত

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ল্যাপটপ দেবে সরকার। এজন্য প্রতিটি শিক্ষা বোর্ডের ১০০ জন মেধাবী শিক্ষার্থী বাছাই করে তালিকা করা হবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের ভালো ফলাফল করা অর্থাৎ বোর্ডের ফলাফলে সেরা ১০০ শিক্ষার্থী বাছাই করবে প্রতিটি বোর্ড। পরবর্তীতে তাদের ল্যাপটপ দেওয়া হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এটি বাস্তবায়ন করবে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এসএসসিতে প্রতিটি বোর্ডের সর্বোচ্চ নম্বরধারী ১০০ জন করে শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়া হবে। মাউশির প্রকিউরমেন্ট শাখা এটি বাস্তবায়ন করবে।’

কবে নাগাদ শিক্ষার্থীরা ল্যাপটপ পেতে পারেন, এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, ‘আশা করছি আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যে শিক্ষার্থীদের ল্যাপটপ দেওয়া সম্ভব হবে।’

আরও খবর: এসএসসি ও এইচএসসির ফল প্রকাশের পর ২০ শিক্ষার্থীর আত্মহত্যা

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয় গত ১০ আগস্ট। ৯টি সাধারণ এবং মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৯ জন পরীক্ষার্থী।

এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী। দেশের ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন।

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষার কাজ শুরু…
  • ১২ নভেম্বর ২০২৬
রাজধানীতে ৩১ লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার ২
  • ১২ নভেম্বর ২০২৬
ছাত্রলীগ পুনর্বাসনের অংশ হিসেবে বিএনপি সরকারকে দোষারোপের রা…
  • ১২ নভেম্বর ২০২৬
সেমিফাইনালের আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ, অন্তত ১ বছর মাঠে…
  • ১২ নভেম্বর ২০২৬
জামায়াত আমিরের পোস্ট শেয়ার করে সামান্তা বললেন—‘জুলাইয়ের নেত…
  • ১২ নভেম্বর ২০২৬
কপ৩১-এ বাংলাদেশের উপকূলের কথা বলতে তুরস্কে বরগুনার মুন্না
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950