আরও এক কলেজ জাতীয়করণের উদ্যোগ

১২ নভেম্বর ২০২৬, ০২:৩৮ PM
ময়মনসিংহের ফুলবাড়ীয়া কলেজ জাতীয়করণের উদ্যোগ

ময়মনসিংহের ফুলবাড়ীয়া কলেজ জাতীয়করণের উদ্যোগ © টিডিসি সম্পাদিত

ময়মনসিংহের ফুলবাড়ীয়া কলেজ জাতীয়করণের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও সরেজমিন পরিদর্শনের জন্য দুই সদস্যের কমিটি গঠন করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। বুধবার (১১ নভেম্বর) অধিদপ্তরের সরকারি কলেজ শাখা-১ থেকে জারি করা চিঠিতে এ তথ্য জানানো হয়। কমিটিতে রয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা ময়মনসিংহ অঞ্চলের পরিচালক এবং অধিদপ্তরের সহকারী পরিচালক (কলেজ-১)। গঠিত কমিটিকে সরেজমিন পরিদর্শন করে দ্রুত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। 

সরকার এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের লক্ষ্যে ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ নীতিমালা-২০২৬’ প্রণয়নের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে একটি খসড়া নীতিমালা তৈরি করা হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এ নীতিমালা নিয়ে সভা অনুষ্ঠিত হয়। 

খসড়া নীতিমালা অনুযায়ী, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিগত পাঁচ বছরের শিক্ষার্থী সংখ্যা ও পাবলিক পরীক্ষার পাসের হার বিবেচনায় নেওয়া হবে। পাশাপাশি অনগ্রসর, দুর্বল, দুর্গম, দারিদ্র্যপীড়িত ও অপেক্ষাকৃত কম শিক্ষার হারবিশিষ্ট এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টিও গুরুত্ব পাবে।

নীতিমালার খসড়ায় জাতীয়করণের অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে পাবলিক পরীক্ষার ফলাফল মূল্যায়নের বিষয়টি রাখা হয়েছে। এতে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে সংশ্লিষ্ট শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের কমপক্ষে ৯০ শতাংশকে পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং উত্তীর্ণের হারও ন্যূনতম ৯০ শতাংশ হতে হবে। উচ্চমাধ্যমিক পর্যায়ে পাসের হার কমপক্ষে ৮০ শতাংশ এবং স্নাতক (পাস) পর্যায়ে ৭০ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া বিগত পাঁচ বছরের পাবলিক পরীক্ষার ফলাফলের গড়ও বিবেচনায় নেওয়া হবে।

তবে ফুলবাড়ীয়া কলেজের সাম্প্রতিক এইচএসসি পরীক্ষার ফলাফল সন্তোষজনক নয়। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় কলেজটি থেকে ৬৯১ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন মাত্র ২১৬ জন। পাসের হার ৩১ দশমিক ২৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন মাত্র পাঁচজন।

এর আগের বছর, অর্থাৎ ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় কলেজটির ফলাফল ছিল আরও খারাপ। ওই বছর ৭১৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেন ১৩৩ জন। পাসের হার ছিল ১৮ দশমিক ৫৫ শতাংশ। ওইবারও জিপিএ-৫ পেয়েছিলেন পাঁচজন।  

জানা গেছে, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত ফুলবাড়ীয়া কলেজটি জাতীয়করণের দাবিতে ২০১৬ সালের অক্টোবর-নভেম্বরে শিক্ষক ও শিক্ষার্থীরা তীব্র আন্দোলন গড়ে তোলেন। ওই বছরের ২৭ নভেম্বর বিক্ষোভ মিছিল বের করার সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে পুলিশের লাঠিচার্জ ও সংঘর্ষের ঘটনায় কলেজের শিক্ষক অধ্যাপক আবুল কালাম আজাদ এবং পথচারী সফর আলী নিহত হন।

দীর্ঘদিনের জাতীয়করণের দাবি ও আন্দোলনের পর সম্প্রতি বিষয়টি জাতীয় সংসদে উত্থাপন করেন ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসান। তিনি ফুলবাড়ীয়া কলেজটি সরকারিকরণের জন্য আবেদন জানান।

এ অবস্থায় মাউশির দুই সদস্যের কমিটির সরেজমিন পরিদর্শন ও প্রতিবেদনকে কলেজটির জাতীয়করণ প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। 

লক্ষ্মীপুরে শিক্ষিকাকে মারধর ও স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায়…
  • ১২ নভেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল, সমন্বয় হবে রমজ…
  • ১২ নভেম্বর ২০২৬
খাগড়াছড়িতে গভীর রাতে সরকারি অফিসে আগুন, পুড়ল গুরুত্বপূর্ণ ন…
  • ১২ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা শিক্ষা বো…
  • ১২ নভেম্বর ২০২৬
চুল পড়া কমাতে আলোচনায় নতুন যে চিকিৎসাপদ্ধতি
  • ১২ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের মিছিল-মিটিংয়ে না জড়িয়ে খেলাধুলা ও সাংস্কৃতিক …
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950