শিক্ষকদের ফেসবুক ব্যবহারে নির্দেশনা মাউশির, দেখুন এখানে

২৯ জুলাই ২০২৬, ০৮:৩০ PM
মাউশি

মাউশি © ফাইল ছবি

শিক্ষক-কর্মচারীসহ সব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নির্দেশনা যথাযথভাবে অনুসরণের জন্য নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। 

বুধবার (২৯ জুলাই) এ সংক্রান্ত একটি চিঠি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্টদের দপ্তরে পাঠানো হয়েছে। চিঠির সঙ্গে সংশোধিত নির্দেশিকাজুড়ে দিয়েছে মাউশি।

ফেসবুক ব্যবহারের নির্দেশনা দেখুন এই লিংকে

চিঠিতে বলা হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে 'সরকারি প্রতিষ্ঠানে সামজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯ (পরিমার্জিত সংস্করণ)' রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করার ক্ষেত্রে এই নির্দেশিকা অমান্য করা আচরণবিধি লঙ্ঘনের শামিল, অনেক ক্ষেত্রে জাতীয় নিরাপত্তার জন্য হানিকর এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী অসদাচরণের পর্যায়ভুক্ত অপরাধ।

এমন অবস্থায়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরের আওতাধীন দপ্তর, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদেরকে সামাজিক যোগাযোগমাধ্যম (সোস্যাল মিডিয়া) ব্যবহারে ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯ (পরিমার্জিত সংস্করণ)' যথাযথভাবে অনুসরণ করার জন্য নির্দেশক্রমে পুনরায় অনুরোধ করা হলো।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬