শিক্ষকদের বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি

০৬ এপ্রিল ২০২৬, ০৮:০১ PM
মাউশি

মাউশি © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে বৈশাখী ভাতা পাবেন তারা।

সোমবার (৬ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে এ সংক্রান্ত প্রস্তাব মন্ত্রণালয়ের বাজেট শাখায় পাঠানো হয়।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, তিন লাখ ৯০ হাজার ২৩৯ জন শিক্ষক-কর্মচারীর বৈশাখী ভাতার প্রস্তাব পাঠানো হয়েছে। এর মধ্যে  স্কুলের ৩ লাখ ২ হাজার ৬৯৩ জন এবং ও কলেজে ৮৭ হাজার ৫৪৬ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

জানা গেছে, প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠান প্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠায় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এর ফলে এখন বেতন-ভাতা প্রক্রিয়াকরণ আরও স্বচ্ছ হচ্ছে।

অফিসার নিয়োগ দেবে সিটি ব্যাংক, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির চার পেশাগত এমবিবিএস পরীক্ষার তারিখ চূড়ান্ত
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
হামে আরও ৯ জনের প্রাণহানি, মোট মৃত্যু ১১০০ ছুঁইছুঁই
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
একে একে ৫ ভাইভায় ব্যর্থ, ফোনে কাঁদলেন মামুন, বললেন—‘আব্বা, …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে চীন ও থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সাক…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলির সভায় যে সিদ্ধান্ত হলো
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬