শিক্ষকদের জানুয়ারির বেতন নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৮ PM , আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৮ PM
মাউশি

মাউশি © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত পৌনে চার লাখের বেশি শিক্ষক-কর্মচারীর জানুয়ারি মাসের বেতনের সরকারি আদেশ (জিও) এখনও জারি হয়নি। গত মঙ্গলবার এ সংক্রান্ত জিও জারির কথা থাকলেও আজ বৃহস্পতিবারও জিও জারি করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্র জানিয়েছে, গত বৃহস্পতিবার শিক্ষকদের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। সপ্তাহের শেষ কার্যদিবস হওয়ায় ওইদিন বেতন-ভাতার প্রস্তাব অনুমোদন করা সম্ভব হয়নি। পরবর্তীতে অনুমোদন ও অন্যান্য কার্যক্রম শেষ করে গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জিও জারির কথা ছিল। তবে আজ বৃহস্পতিবারও এ জিও জারি করা সম্ভব হয়নি।

সূত্রের তথ্য অনুযায়ী, আগামী রবিবার অথবা সোমবার শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের বেতনের জিও জারির কথা রয়েছে। রবিবার জিও জারি হলে শিক্ষকরা সোমবার বেতন-ভাতা পাবেন। আর যদি সোমবার জিও হয়, তাহলে মঙ্গলবার শিক্ষক-কর্মচারীরা জানুয়ারি মাসের বেতন-ভাতা পাবেন।

এ বিষয়ে জানতে চাইলে মাউশির অর্থ ও ক্রয় শাখার পরিচালক প্রফেসর মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আজ (বৃহস্পতিবার) বিকেল ৫টা পর্যন্ত শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের বেতনের জিও জারি হয়নি। কী কারণে জিও জারি হয়নি সে বিষয়ে মন্ত্রণালয় ভালো বলতে পারবে। জিও জারির পরেরদিন শিক্ষক-কর্মচারীরা বেতন পাবেন বলেও জানান তিনি।’

জিও জারির বিষয়ে বক্তব্য জানতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (বাজেট) লিউজা-উল-জান্নাহকে কল করা হলে তিনি মিটিংয়ে আছেন জানিয়ে কল কেটে দেন।

জানা গেছে, প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠান প্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠানো হয়।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এর ফলে এখন বেতন-ভাতা প্রক্রিয়াকরণ আরও স্বচ্ছ হচ্ছে।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬