দুই দিন ছুটি নিলেই ১৬ দিন ছুটি কাটাতে পারবেন শিক্ষক-কর্মচারীরা

২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৭ PM
শ্রেণিকক্ষে শিক্ষক

শ্রেণিকক্ষে শিক্ষক © এআই দিয়ে তৈরিকৃত

দূর্গাপূজা উপলক্ষে আগামীকাল শনিবার থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি শুরু হচ্ছে। সরকার ঘোষিত এ ছুটির সঙ্গে আর দুইদিন ছুটি নিতে পারলেই টানা ১৬ দিনের ছুটি মিলবে স্কুলের শিক্ষকদের।

শিক্ষা ক্যালেন্ডার অনুযায়ী, দূর্গাপূজা উপলক্ষে ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত মাধ্যমিক পর্যায়ের স্কুল বন্ধ থাকবে। এই ছুটির সঙ্গে শিক্ষকরা ৮ ও ৯ অক্টোবর (বুধ ও বৃহস্পতিবার) ছুটি নিতে পারলে ১০ এবং ১১ অক্টোবরও ছুটি কাটাতে পারবেন। কেননা শুক্র ও শনিবার স্কুল বন্ধ থাকবে।

স্কুলের শিক্ষকদের বাড়তি দুইদিন ছুটি পেতে দুইদিন ছুটি নিতে হলেও কলেজ শিক্ষকদের এ বিড়ম্বনায় পড়তে হচ্ছে না। কেননা উচ্চমাধ্যমিক পর্যায়ে ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্তই ছুটি ঘোষণা করা হয়েছে। সে হিসেবে তারা ১০ ও ১১ অক্টোবরও ছুটি পাচ্ছেন।

এদিকে দুর্গাপূজা উপলক্ষে আগামী ১ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি থাকবে। আগামী ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমী উপলক্ষে এক দিন ছুটি থাকবে। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিন ছুটি উপভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা।

 

ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী-মেয়েসহ নিহত ৩
  • ১৪ নভেম্বর ২০২৬
গাড়ির গিয়ারের মতো দেখতে চাকতি, ভেতরে ৫ কোটি টাকার সোনা
  • ১৪ নভেম্বর ২০২৬
বালুচরে ‘মালচিং’ পদ্ধতিতে তরমুজ চাষে অধিক লাভের আশা 
  • ১৩ নভেম্বর ২০২৬
শেখ হাসিনা ও সাদ্দামের কুশপুত্তলিকা দাহ
  • ১৩ নভেম্বর ২০২৬
শেখ মুজিবের মুখোশ পরে মিছিলের চেষ্টা ছাত্রলীগের, মারধর করে …
  • ১৩ নভেম্বর ২০২৬
হোটেল-রিসোর্টের অধিকাংশই ফাঁকা, পর্যটক খরায় ভুগছে সেন্টমার…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950