যৌন হয়রানি বন্ধে সব শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি গঠনের নির্দেশ

২১ এপ্রিল ২০১৯, ০৩:৩২ PM

যৌন হয়রানি প্রতিরোধে দেশের সব সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি গঠন করতে নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। হাইকোর্টের রিট পিটিশনের আদেশের প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশনা দেয়া হয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং এর আওতাধীন অফিস ও দেশের সব সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যৌন হয়রানি প্রতিরোধে ৫ সদস্যের কমিটি গঠন করবে বলে আদেশে বলা হয়। যা নিজ নিজ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।

এর আগে ২০০৯ সালে আদালত প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলে পাঁচ সদস্যের যৌন নিপীড়ন বিরোধী কমিটি করার নির্দেশনা দেন। যেই কমিটির প্রধান হবেন একজন নারী। কিন্তু এখনও বেশিরভাগ প্রতিষ্ঠান আদালতের এই নির্দেশনা মানেনি।

যেভাবে টিন সার্টিফিকেট বাতিলের আবেদন করবেন
  • ২৬ অক্টোবর ২০২৬
ডিআইইউ মাতাতে আসছেন ‘বখতিয়ার–দ্য আর্টম্যান’
  • ২৬ অক্টোবর ২০২৬
পুলিশ সুপারের কার্যালয়ে বিভিন্ন পদে চাকরি, আবেদন ২৬ নভেম্বর…
  • ২৬ অক্টোবর ২০২৬
নিয়মিত এক কাধেঁ ব্যাগ নিচ্ছেন, যে সমস্যা হতে পারে শরীরে
  • ২৬ অক্টোবর ২০২৬
এবার শুঁটকিতে পাওয়া গেল ৯ ধরনের মাইক্রোপ্লাস্টিক
  • ২৬ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, আবেদন ১০ নভেম্বর পর্যন্ত
  • ২৬ অক্টোবর ২০২৬