মাউশির ডিজির গাড়ি আটকে দিয়ে শুয়ে পড়লেন ‘প্রদর্শক’ ফলপ্রত্যাশীরা

১৭ জুন ২০২৫, ০৭:২৪ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৩:২৪ PM
মাউশির মহাপরিচালকের গাড়ির সামনে শুয়ে পড়েন এক প্রদর্শক ফলপ্রত্যাশী ও গাড়ির সামনে অনশনকারীদের অবস্থান

মাউশির মহাপরিচালকের গাড়ির সামনে শুয়ে পড়েন এক প্রদর্শক ফলপ্রত্যাশী ও গাড়ির সামনে অনশনকারীদের অবস্থান © সংগৃহীত

প্রদর্শক পদে ভাইভার ফলাফল প্রকাশের দাবিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের (ডিজি) গাড়ি আটকে দিয়ে শুয়ে পড়েছেন এক ফলপ্রত্যাশী। আজ মঙ্গলবার (১৭ জুন) সন্ধ্যা ৭টার দিকে ডিজির গাড়ির সামনে শুয়ে পড়েন এক অনশনকারী। এর আগে মঙ্গলবার দুপুর ১২টা থেকে মাউশিতে অমরণ অনশন শুরু করে অবস্থান করছেন প্রদর্শক পদে ফলাফল প্রত্যাশীরা।

ফল-প্রত্যাশীরা জানান, প্রদর্শক গবেষণা সহকারীসহ অন্যানা পদের চূড়ান্ত ফলাফল প্রকাশে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে। ফল প্রকাশ না করা পর্যন্ত আমরণ অনশন চলবে বলে জানান তারা।

তারা আরও জানান, ২০২০ সালে মাউশির প্রদর্শক গবেষণা সহকারীসহ অন্যান্য পদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ২০২১ সালের সেপ্টেম্বর অক্টোবরে এসব পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রদর্শক গবেষণা সহকারীসহ ৪টি পদ ছাড়া বাকি পদগুলোর লিখিত পরীক্ষা ও ভাইভা শেষে চূড়ান্ত ফলাফল প্রকাশ করে এবং যোগদানের মাধ্যমে নিয়োগ কার্যক্রম শেষ হয়েছে। প্রদর্শক গবেষণা সহকারীসহ বাকি পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা গত বছরের ৪ জুন শুরু হয়ে ৬ জুন শেষ হয়। এখন বিজ্ঞপ্তি প্রকাশের ৪ বছর শেষ হয়ে ৫ম বছর চলছে এবং ভাইভা নেওয়ার এক বছর শেষ হয়েছে। ফল-প্রত্যাশীরা এ ব্যাপারে মাউশির তৎকালীন ভারপ্রাপ্ত মহাপরিচালক এবং কলেজ প্রশাসন ও উইংয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেও কোনো সমাধান পাননি। তাই তারা আজ মঙ্গলবার থেকে মাউশিতে আমরণ অনশন শুরু করেন।

প্রশাসনকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাজের আহ্বান জানিয়ে এমপি— …
  • ৩০ জুলাই ২০২৬
মাদক কারবারির জন্য ৫ পুলিশকে দিতে হয় মাসোহারা, ফোনে মিলল যো…
  • ৩০ জুলাই ২০২৬
সিলেটে এনসিপির পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, ৫ উপজেলায় বি…
  • ৩০ জুলাই ২০২৬
১৫০ বছর পূর্তি উদ্‌যাপনের প্রস্তুতি নিচ্ছে রাজশাহী কলেজ
  • ৩০ জুলাই ২০২৬
২ মাস আগে ফেসবুকে পরিচয়, লিজাকে বিয়ে করতে চীন থেকে উড়ে এলেন…
  • ৩০ জুলাই ২০২৬
বিএম কলেজের হলে একদিনে ২ বার খসে পড়ল ছাদের পলেস্তারা, অল্পে…
  • ৩০ জুলাই ২০২৬